শনিবার , ৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৪শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ১৯শে শাবান, ১৪৪৭ হিজরি

নওয়াপাড়া রেলওয়ের সম্পদ রক্ষণাবেক্ষণে ব্যর্থ কর্তৃপক্ষ?

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ২৫ নভেম্বর, ২০২১
যশোরের নওয়াপাড়া রেলওয়ে’র সম্পদ রক্ষণাবেক্ষণে ব্যর্থ নওয়াপাড়া রেলওয়ে কর্তৃপক্ষ। সরেজমিনে দেখা গেছে, নওয়াপাড়া ষ্টেশনের আওতাধীন এলাকায় বহুদিন যাবৎ প্রভাবশালী ও সুবিধাবাদী ব্যক্তিরা নওয়াপাড়া রেলওয়ে কর্তৃপক্ষকে মোটা অংকের অর্থের বিনিময়ে ও রাজনৈতিক প্রভাবকে কাজে লাগিয়ে কোন নিয়ম নীতির তোয়াক্কা না করে অবৈধ ভাবে  স্বায়ী, অস্থায়ী স্থাপনা নির্মাণ করে বহাল তবিয়তে ব্যবসা বাণিজ্য পরিচালনা ও রেলওয়ের জায়গা ভাড়া দিয়ে হাট বাজার পরিচালনা ও নিয়ন্ত্রণ করছে একটি সিন্ডিকেট।
এতে একদিকে রেলওয়ের সম্পত্তি যেমন বেহাত হচ্ছে, অন্যদিকে রেলওয়ের চলাচলে ঝুঁকি বাড়ছে।
পর্যবেক্ষণে দেখা গেছে, রাজঘাট থেকে ভাঙ্গাগেট পর্যন্ত রেলওয়ের জায়গা অবৈধ দখল করে মার্কেট, নামে-বেনামে রাজনৈতিক কার্যালয় , ওয়েব্রীজ, বসত বাড়ি, সার-কয়লার ড্যাম্প, দোকানঘর এমন-কি নিয়মিত বসছে হাঁট-বাজার। এই হাঁট-বাজারগুলোর মধ্যে উল্লেখযোগ্য হল নওয়াপাড়া নূরবাগ এলাকার জুতা পট্টি, বটতলা ছাগল হাট।
রেলওয়ের জায়গার উপর স্থায়ীভাবে যে কোন স্থাপনা নির্মাণে বিধি নিষেধ থাকলেও তা অমান্য করে প্রভাবশালী ব্যক্তিরা দ্বি-তল বিলাস বহুল ভবন নির্মাণ করে ব্যবসা-বাণিজ্য পরিচালনা করছে।  অন্যদিকে রেলওয়ে ওয়াগেনের (মালামাল বহনকারী ট্রেন)  মালামাল লোড-আনলোড করার জন্য ফেরিঘাট – নোনা ঘাট  রেলওয়ে পাটি’র  পাশ দিয়ে অবৈধভাবে স্থাপনা তৈরি করেছে অভয়নগর ট্রান্সপোর্ট, সঞ্জয় ট্রেডিং, মোল্যা ট্রেডার্স, মোল্যা ট্রান্সপোর্ট- পোটন ট্রেডিং সহ
বেশ কিছু  ব্যবসা প্রতিষ্ঠান।
সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো ওই এলাকার  রেল পাটি ভরাট করে সেখানে গাড়ি পার্কিং’র  করা হচ্ছে।
এ সকল ব্যবসা প্রতিষ্ঠান বলছে তারা রেলওয়ে থেকে বন্দোবস্ত নিয়েছে। অথচ  স্লিপারের ১০” ফুটের মধ্যে কোন স্থাপনা নির্মাণের অনুমতি দেয় না রেলওয়ে।
জানা গেছে, রেলওয়ের কিছু অসাধু কর্মকর্তাকে ম্যানেজ করে চলছে এসকল দখল প্রতিযোগিতা।
উপরোক্ত বিষয়ে জানতে চাইলে  নওয়াপাড়া রেলওয়ের নিরাপত্তায় নিয়যিত  আরএনবি’র এস আই সোহাগ শর্মা বলেন, বিষয়টি রেলওয়ে ভূ-সম্পত্তি বিভাগের।
স্টেশন  মাস্টার বুলবুল আহমেদ বলেন,ইতি মধ্য আমি বিষয়গুলো ঊর্ধ্বতন কর্মকতাদের অবহিত করেছি।
রেলওয়ে ভূ-সম্পত্তি বিভাগের কানুনগো মনোয়ারুল ইসলাম বলেন, উর্দ্ধতন কর্মকর্তাদের সাথে আলোচনা করে শীঘ্রই উচ্ছেদে আইনী পদক্ষেপ নেওয়া হবে। 

 

#চলনবিলের আলো / আপন

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।