শনিবার , ৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৪শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ১৯শে শাবান, ১৪৪৭ হিজরি

গোপালপুরে নির্মাণাধীন ভবণে বোমা সাদৃশ্য বস্তু রেখে চাঁদা দাবি

প্রকাশিত হয়েছে- বুধবার, ২৪ নভেম্বর, ২০২১
টাঙ্গাইলের গোপালপুরে নির্মাণধীন ভবণে বোমা সাদৃশ্য বস্তু রেখে চিঠির মাধ্যমে এক লাখ টাকা চাঁদা দাবি করেছে দুর্বৃত্তরা। আজ বুধবার (২৪ নভেম্বর) সকালে উপজেলার নন্দনপুর বাজারে মো. আব্দুর রাজ্জাকের বাসায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, চাচাতো ভাই বোন মিলে বাসাটি নির্মাণ করছেন। চাচাতো ভাই আশুলিয়াতে চাকুরি করে। বোন প্রাইমারী স্কুলের শিক্ষক। আমার চাচী পাশেই একটি টিনশেড ঘরে বাসা ভাড়া থাকেন। সকালে চাচী ফজরের নামাজ শেষে দরজা খুলতেই দেখেন চিঠি পড়ে রয়েছে। চিঠি পড়ে দেখা যায়, দুর্বৃত্তরা এক লাখ টাকা দাবি করেছে। কারো ঠিকানা দেয়া হয়নি। তবে চাঁদার এক লাখ টাকা রাত ১০ টার আগে পাশ্ববর্তী ব্রীজের পাশে চালতা গাছে নিচে হলুদ চিপসের প্যাকেটের নিচে রাখতে হবে। তা না হলে বোমা বিষ্ফোরণ হবে। টাকা পাওয়ার পর রিমোর্ট কন্ট্রোলের মাধ্যমে বোমাটি বোম নষ্ট করা হবে। টাকা পরিশোধের পর বোমটি আগুন দিয়ে পুড়িয়ে দেওয়ার পরামর্শের কথা উল্লেখ করেন দুর্বৃত্তরা। তারপর থেকে আতঙ্কের দিন পার করছে নির্মাণাধীন ভবণের মালিকরা। বিষয়টি পুলিশ অবগত করা হয়েছে।
এবিষয়ে ওসি মামুন ভূইয়া বলেন, নির্মাণাধীন তিন তলা ভবণের নিচ তলায় বোমা সাদৃশ্য বস্তুটি রাখা হয়েছে। বিষয়টি উর্ধতন কর্তপক্ষকে অবগত করা হয়েছে। ঢাকা থেকে বোম ডিসপোজাল ইউনিট আসলে বিষয়টি নিশ্চিত হওয়া যাবে। 

 

#চলনবিলের আলো / আপন

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।