শনিবার , ৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৪শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ১৯শে শাবান, ১৪৪৭ হিজরি

নাগরপুরে ইউপি নির্বাচন উপলক্ষ্যে আচরণবিধি প্রতিপালন বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ২৩ নভেম্বর, ২০২১
টাঙ্গাইলের নাগরপুরে ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষ্যে আচরণবিধি প্রতিপালন সভা করেছেন উপজেলা প্রশাসন। মঙ্গলবার বিকেলে উপজেলা পরিষদ মিলয়াতনে এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রসাশক ড. মো. আতাউল গনি। উপজেলা নির্বাহী অফিসার সিফাত-ই-জাহানের সভাপতিত্বে বক্তৃতা করেন জেলা পুলিশ সুপার সরকার মোহাম্মদ কাউছার, টাঙ্গাইল র‍্যাব ১২ কোম্পানি কামান্ডার আব্দুল্লাহ আল মামুন, জেলা সিনিয়র নির্বাচনী অফিসার এ এইচ এম কামরুল হাসান, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. ইকবাল কবির, সহকারি পুলিশ সুপার মির্জাপুর সার্কেল এস এম মনসুর মুসা, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা যুগ্ন পরিচালক এনএসআই টাঙ্গাইল প্রধান  মো. মাহবুব রহমান ও নাগরপুর অফিসার ইনচার্জ সরকার আব্দুল্লাহ আল-মামুন । স্বাগত বক্তব্য রাখেন নাগরপুর নির্বাচনী অফিসার মো. আরশেদ আলী। অনুষ্ঠানটি পরিচালনা করেন সহকারি শিক্ষা অফিসার জিএম ফুয়াদ।
আসন্ন ২৮ নভেম্বর ইউনিয়ন পরিষদ নির্বাচন সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচন হবে বলে উপস্থিত সকল প্রার্থীদের আশ্বস্ত করেন জেলা প্রসাশক মো. আতাউল গনি। এসময় নাগরপুর উপজেলার ১১টি ইউনিয়নের চেয়ারম্যান সহ সকল সদস্য প্রার্থীগণ উপস্থিত ছিলেন। 

 

#চলনবিলের আলো / আপন

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।