শনিবার , ৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৪শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ১৯শে শাবান, ১৪৪৭ হিজরি

নান্দাইলের চন্ডীপাশা ইউনিয়নে তৃণমূলের বর্ধিত সভা অনুষ্ঠিত 

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ২৩ নভেম্বর, ২০২১
ময়মনসিংহের নান্দাইল উপজেলার ৪নং চন্ডীপাশা ইউনিয়নের বাঁশহাটি বাজারে মঙ্গলবার তৃণমূলের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি আব্দুল জলিল আকন্দের সভাপতিত্বে ও চন্ডীপাশা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. দুলাল মিয়ার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক মাননীয় সংসদ সদস্য মেজর জেনারেল (অবঃ) আব্দুস সালাম (আরসিডিএসপিএসসি)। এসময় বিশেষ অতিথি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান সিরাজুল ইসলাম ভূইয়া, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ নেতা আব্দুল মালেক চৌধুরী স্বপন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম শাহান, বিশিষ্ট ব্যবসায়ী, উপজেলা আওয়ামী লীগের সদস্য এডিএম সালাউদ্দিন হুমায়ুন,  ৪নং চন্ডীপাশা ইউনিয়নের চেয়ারম্যান এমদাদুল হক ভূঁইয়া, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নজিমুল্লাহ লিটন, আওয়ামী লীগ নেতা আবু নসর ভূঁইয়া প্রমুখ বক্তব্য রাখেন। উপজেলা আওয়ামী লীগের তৃণমূল বর্ধিত সভায় সর্ব সম্মিতিক্রমে চন্ডীপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে নৌকার মনোনয়নের জন্য প্রার্থী হিসেবে নাম ঘোষনা করেন।  পরে উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক মাননীয় সংসদ সদস্য মেজর জেনারেল (অবঃ) আব্দুস সালাম (আরসিডিএসপিএসসি)’র স্ত্রী মরহুমা পারভীন সালামের স্মরণে বিদিহী আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। 

 

#চলনবিলের আলো / আপন

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।