শনিবার , ৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৪শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ১৯শে শাবান, ১৪৪৭ হিজরি

চৌহালী উপজেলা পরিষদের  মাসিক সাধারণ ও আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত 

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ২৩ নভেম্বর, ২০২১
সিরাজগঞ্জের চৌহালী উপজেলা পরিষদের মাসিক সাধারণ ও আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার(২৩ নভেম্বর ) দুপুরে উপজেলা পরিষদের সভাকক্ষে উপজেলা প্রসাশনের আয়োজনে উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ফারুক হোসেন সরকারের সভাপতিত্বে নির্বাহী অফিসার মোঃ আনিসুর রহমানের সাচিবিক দায়িত্বে এ মাসিক সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত ছিলেন,  উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোল্লা বাবুল আক্তার, থানা অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম, উপজেলা কৃষি অফিসার জেরিন আহমেদ, মাধ্যমিক শিক্ষা অফিসার এম এ আরিফ সরকার, প্রাথমিক শিক্ষা অফিসার জাহাঙ্গীর ফিরোজ,  সরকারি বিভিন্ন দপ্তরের অফিসার সহ  বিভিন্ন ইউনিয়নের  ইউপি চেয়ারম্যানগন  ও উপজেলার স্কুল, মাদ্রাসা, কলেজের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষকগণ।
উল্লেখ্য, সভায় আগামী ২৩ ডিসেম্বর ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা যাতে বিঘ্ন না ঘটে সে বিষয় সকলকে সজাগ দৃষ্টি ও সতর্ক থাকতে বলা হয় এবং এ বিষয় নিয়ে ব্যাপক আলোচনা হয় এবং চৌহালী উপজেলার সার্বিক আইন শৃঙ্খলা ভালো থাকায় প্রশাসনকে ধন্যবাদ জানানো হয় ৷ 

 

#চলনবিলের আলো / আপন

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।