শনিবার , ৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৪শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ১৯শে শাবান, ১৪৪৭ হিজরি

ঢাকাস্থ পাবনা জেলা ছাত্রকল্যাণ পরিষদ সরকারি বাঙলা কলেজ শাখার ৭ম বৎসর পূর্তি উপলক্ষে আলোচনা সভা

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ২৩ নভেম্বর, ২০২১

পাবনা জেলা ছাত্রকল্যাণ পরিষদ, সরকারি বাঙলা কলেজ শাখার ৭ম বৎসর পূর্তি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।২২ নভেম্বর রোজ সোমবার কল্যানপুর গার্লস স্কুল এন্ড কলেজ মিলনায়তনে এ আয়োজন করা হয়।

পাবনা জেলা ছাত্রকল্যাণ পরিষদ,সরকারি বাঙলা কলেজ শাখার সভাপতি আরমান হোসাইনের সভাপতিত্বে ও সংগঠনের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সজিবের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পাবনা -২ আসনের মাটি ও মানুষের প্রিয় জননেতা আহমেদ ফিরোজ কবির এমপি।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সেক্টর কমান্ডার্স ফোরাম- মুক্তিযুদ্ধ, ৭১ এর কেন্দ্রীয় কমিটির অন্যতম নির্বাহী সদস্য বীর মুক্তিযোদ্ধা আ.স.ম আব্দুর রহিম পাকন,একটিভ সারভে এন্ড ইঞ্জিনিয়ারিং এর প্রধান নির্বাহী ইঞ্জিনিয়ার মোঃ ওসমান গনি,ঢাকা মহানগর উত্তর যুবলীগের দপ্তর সম্পাদক এ এইচ এম কামুরুজ্জামান কামরুল, বাংলাদেশ যুব মহিলালীগ কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য ফাতেমা ফেরদৌস ফেন্সি ও রেজাউল করিম।

আমন্ত্রীত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন RAB-4 এর অধিনায়ক এডিএইজি মোজাম্মেল হক ও RAB-4 এর উপ-পরিচালক জয়িতা শিল্পি এসপি।

প্রধান অতিথি আহমেদ ফিরোজ কবির এমপি তার বক্তব্যে বলেন।শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি মানুষ হিসেবে সমাজে প্রতিষ্ঠিত করতে হবে, আজকের শিশুরা আগামীতে নেতৃত্ব দেবে।তাদের দিকে তাকিয়ে রয়েছে দেশ ও জাতি। [১]

পবিত্র কোরঅান থেকে তেলোয়াত করেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক মোঃ আব্দুল্লাহ বিশ্বাস।অনুষ্টানে সংগঠনের পক্ষ থেকে শুভেচ্ছা বক্তব্য দেন সংগঠনের নেত্ববন্দৃ ।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ১১ নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি শরীফ হাসান,১২ নং ছাত্রলীগের সাধারন সম্পাদক মোঃ শুভ, রাজশাহী বিভাগীয় ছাত্রকল্যাণ সংগঠন এর সভাপতি জেআর জয় ও সাধারন সম্পাদক হামিদুল্লা জিহাদ প্রমুখ।

 

 

#চলনবিলের আলো / আপন

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।