শনিবার , ৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৪শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ১৯শে শাবান, ১৪৪৭ হিজরি

ডোমারে পাটচাষী প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ২৩ নভেম্বর, ২০২১
”সোনালী আঁশের সোনার দেশ, মুজিববর্ষের বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নীলফামারীর ডোমারে উন্নত প্রযুক্তিনির্ভও পাট ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারন র্শীষক প্রকল্পের আওতায় পাটচাষী প্রশিক্ষন কর্মশালা ২০২১ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার(২৩ নভেম্বর) সকাল ১১ টায় উপজেলা পরিষদ হলরুমে বস্ত্র ও পাট মন্ত্রনালয় পাট অধিদপ্তরের আয়োজনে, উপজেলা উপ-সহকারী পাট উন্নয়ন কর্মকর্তা রেজাউল করিমের সভাপতিত্বে প্রশিক্ষন কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্টেট শাহিনা শবনম।বিশেষ অতিথি, এডি সোলায়মান উপ-পরিচালক পাট উন্নয়ন অধিদপ্তর রংপুর, নীলফামারী জেলা পাট উন্নয়ন অধিদপ্তর কর্মকর্তা এটিএম তৈয়বুর রহমান, উপ-পরিচালক কৃষি উন্নয়ন অধিদপ্তর নীলফামারী আবু বকর সিদ্দিক, উপজেলা কৃষি উন্নয়ন কর্মকর্তা কৃষিবিদ আনিছুজ্জামান, উপ-সহকারী পাট উন্নয়ন কর্মকর্তা ডিমলা দরিবুল্লা প্রমুখ বক্তব্য রাখেন। এছাড়াও উক্ত প্রশিক্ষন কর্মশালায় ভিডিও কনফারেন্স এর মাধ্যমে বাংলাদেশ পাট উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক আতাউর রহমান (অতিঃ সচিব) এলাকার প্রান্তিক কৃষকদের সাথে মতবিনিময় করেন। উল্লেখ্য যে, উক্ত প্রশিক্ষন কর্মশালায় উপজেলার বিভিন্ন ইউনিয়নের ১শত জন প্রান্তিক কৃষক অংশগ্রহন করেন। 

 

#চলনবিলের আলো / আপন

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।