শনিবার , ৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৪শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ১৯শে শাবান, ১৪৪৭ হিজরি

নাগরপুর সদরে নৌকা প্রতীককে বিজয়ের লক্ষে জনসভা

প্রকাশিত হয়েছে- সোমবার, ২২ নভেম্বর, ২০২১
টাঙ্গাইলের নাগরপুর উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক চেয়ারম্যান প্রার্থী মো. কুদরত আলীর নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার(২১নভেম্বর) সন্ধায় নাগরপুর দুয়াজানী কলেজ পাড়ায় নির্বাচনী অফিসে এলাকাবাসী এ আলোচনা সভার আয়োজন করেন।
নির্বাচন উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, চেয়ারম্যান প্রার্থী মো. কুদরত আলী সহ নাগরপুর সদর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মো. শাজাহান মিয়া, উপজেলা আওয়ামীলীগ নেতা আবুল কাসেম মিয়া। এলাকাবাসীর পক্ষ থেকে বক্তব্য রাখেন, প্রভাষক মো. আলী আক্তার, অধ্যাপক  মো. এম এ সালাম,সহকারি শিক্ষক মো.শওকত আলী, সমাজ সেবক আতোয়ার রহমান আতা বেপারী, ব্যবসায়ী মো. ফজল ব্যাপারী প্রমুখ।
পরে নাগরপুর বাজারের পরিবেশক মালিক সমিতির উদ্যোগে সদর বাজার ও বাসস্ট্যান্ডে নৌকা প্রতীকের নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়। পরিবেশক মালিক সমিতির সভাপতি মো. খোকন মিয়ার সভাপতিত্বে  নিবার্চনী সভায় আরো বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. খালিদ হোসেন, সদর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক মো. লিয়াকত হোসেন, সাবেক ছাত্রলীগের সভাপতি মো. ফরিদুর রহমান ফরিদ, উপজেলা যুবলীগের যুগ্ন আহ্বায়ক মো. শাহিনুর রহমান শাহিন, পরিবেশক মালিক সমিতির সাধারন সম্পাদক মো. মানিক মিয়া প্রমুখ।
চেয়ারম্যানপ্রার্থী মো. কুদরত আলী সবাইকে ২৮ তারিখের নির্বাচনে নৌকা প্রতীককে বিজয়ী করার লক্ষ্যে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান। এসময় উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

 

#চলনবিলের আলো / আপন

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।