শনিবার , ৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৪শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ১৯শে শাবান, ১৪৪৭ হিজরি

নাগরপুর সরকারি কলেজ, টাঙ্গাইল -এ রোভার স্কাউটস এর কর্মশালা ও সম্মাননা-২০২১ খ্রি. অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে- রবিবার, ২১ নভেম্বর, ২০২১
নাগরপুর সরকারি কলেজ রোভার স্কাউট গ্রুপের উদ্যোগে রোভার স্কাউটস এর কর্মশালা ও সম্মাননা-২০২১ ইং অনুষ্ঠিত হয়েছে। জাতীয় পতাকা ও রোভার স্কাউটস এর পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। পতাকা উত্তোলন করেন যথাক্রমে নাগরপুর সরকারি কলেজের মাননীয় অধ্যক্ষ এবং গ্রুপ-সভাপতি (নাগরপুর সরকারি কলেজ রোভার স্কাউট গ্রুপ) প্রফেসর ডি.এম. মোস্তাফিজার রহমান ও বাংলাদেশ স্কাউটস টাঙ্গাইল জেলা রোভারের সম্মানিত কমিশনার জনাব মো.জামাল হোসেন। এরপর নাগরপুর সরকারি কলেজ রোভার স্কাউট গ্রুপের পক্ষ থেকে ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষের রোভারদের  শুভেচ্ছা সম্মাননা, বাংলাদেশ স্কাউটস টাঙ্গাইল জেলা রোভার এর কমিশনার জনাব মো. জামাল হোসেন (সিএএলটি) -কে ঢাকা বিভাগের শ্রেষ্ঠ কমিশনার নির্বাচিত হওয়ায় সম্মাননা স্মারক এবং মাননীয় অধ্যক্ষ ও গ্রুপ সভাপতি (নাগরপুর সরকারি কলেজ) প্রফেসর ডি. এম. মোস্তাফিজার রহমান , মাননীয় উপাধ্যক্ষ ও গ্রুপ সহ-সভাপতি(নাগরপুর সরকারি কলেজ ) প্রফেসর ড. মো. একরামুল হক-কে বিশেষ সম্মাননা স্মারক ক্রেস্ট প্রদান করা হয়। নাগরপুর সরকারি কলেজ রোভার স্কাউট গ্রুপের সম্পাদক ও আর. এস. এল জনাব মো. মাহমুদুল হাসান এর সঞ্চালনায়  উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন গোপালপুর সরকারি কলেজ এর সহকারি অধ্যাপক ও বাংলাদেশ স্কাউটস টাঙ্গাইল জেলা রোভারের সম্মানিত সম্পাদক জনাব মো.আব্দুল মান্নান (সিএএলটি), বাসাইল ডিগ্রী কলেজের মাননীয় অধ্যক্ষ(ভারপ্রাপ্ত) ও বাংলাদেশ স্কাউটস টাঙ্গাইল জেলা রোভারের সম্মানিত ডি.আর.এস.এল জনাব মো. জাহাঙ্গীর হোসেন(উডব্যাজার) , নাগরপুর মহিলা কলেজ এর মাননীয় অধ্যক্ষ জনাব মোঃ আনিসুর রহমান, জনতা ডিগ্রি কলেজ এর মানীয় অধ্যক্ষ(ভারপ্রাপ্ত)জনাব মো. মাসুদ আলম খান, অগ্নিবীণা আইডিয়াল কলেজ এর সহকারি  অধ্যাপক জনাব শামীম আল মামুন, নাগরপুর সরকারি কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক ও সহকারি অধ্যাপক জনাব মো. মুক্তা মিয়া ও নাগরপুর সরকারি কলেজ রোভার স্কাউটস এর সদস্যবৃন্দ প্রমূখ।
এসময় বক্তারা রোভার স্কাউটস এর গুরুত্ব ও কার্যক্রম সম্পর্কে আলোচনা করেন এবং নাগরপুর উপজেলায় রোভার স্কাউটস আন্দোলন ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান। 

 

#চলনবিলের আলো / আপন

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।