শনিবার , ৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৪শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ১৯শে শাবান, ১৪৪৭ হিজরি

টাঙ্গাইল বেবীস্ট্যান্ড আঞ্চলিক সিএনজি শ্রমিক ইউনিয়নের নব নির্বাচিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে- শনিবার, ২০ নভেম্বর, ২০২১
টাঙ্গাইল জেলা আঞ্চলিক অটোরিক্সা-অটোটেম্পো-সিএনজি শ্রমিক ইউনিয়ন বেবীস্ট্যান্ড আঞ্চলিক শাখার নব নির্বাচিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার ২০ নভেম্বর সকালে গোরস্থান মোড় বেবীস্ট্যান্ড আঞ্চলিক শাখার সামনে পরিচিতি সভার আয়োজন করে অটোরিক্সা-অটোটেম্পো-সিএনজি শ্রমিক ইউনিয়ের নেতৃবৃন্দ। পরিচিতি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিথ ছিলেন টাঙ্গাইল-৫ সদর আসনের সাংসদ আলহাজ্ব মো. ছানোয়ার হোসেন। বেবীস্ট্যান্ড আঞ্চলিক অটোরিক্সা-অটোটেম্পো-সিএনজি শ্রমিক ইউনিয়নের সভাপতি এস ইসলাম পিন্টু ও সাধারণ সম্পাদক রিয়াদ হাসান দুলাল এর সঞ্চালনায় অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল পৌরসভার মেয়র ও শহর আওয়ামী লীগের সভাপতি সিরাজুল হক আলমগীর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, টাঙ্গাইল সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান আনছারী, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাইফুজ্জামান সোহেল, দপ্তর সম্পাদক রফিকুল ইসলাম, সদর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আমিরুল ইসলাম, শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ রৌফ, জেলা ট্রাক মালিক সমিতির সভাপতি ওয়াজিব হাসান খান শরিফ হাজারী, টাঙ্গাইল পৌরসভার ৬নং ওয়ার্ড কাউন্সিলর মামুন জামান সজল, সাবেক কাউন্সিলর সালাউদ্দিন হায়দার প্রমুখ। শেষে শ্রমিকদের মাঝে খাবার বিতরণ করা হয়। 

 

#চলনবিলের আলো / আপন

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।