শনিবার , ৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৪শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ১৯শে শাবান, ১৪৪৭ হিজরি

বরিশালে জমে উঠেছে উদ্যোক্তা মেলা

প্রকাশিত হয়েছে- শনিবার, ২০ নভেম্বর, ২০২১
বরিশালের দুই পৌর নির্বাচনের তফসিল ঘোষণা

বিসিক শিল্পনগরীর বালুর মাঠে চলমান মাসব্যাপী উদ্যোক্তা মেলা জমে উঠেছে। গত ১০ নবেম্বর থেকে এ মেলা শুরু হয়েছে।
উদ্যোক্তাদের হাতে তৈরি বিভিন্ন শিল্পকর্ম ও পণ্য সামগ্রী কম দামে ক্রয় করতে প্রতিদিন হাজারো দর্শনার্থীদের ভিড়ে মুখরিত হয়ে উঠেছে মেলা প্রাঙ্গণ। মেলার প্রবেশদ্বারে স্বাস্থ্যবিধি নিয়ন্ত্রণের জন্য রয়েছে ফ্রী মাক্স বিতরণ ও হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার। সকল শ্রেণী ও পেশার দর্শনার্থীদের জন্য ফ্রি প্রবেশের ব্যবস্থা রয়েছে। মেলায় বিভিন্ন উদ্যোক্তাদের ৮০টি ষ্টল বসেছে। তারমধ্যে উল্ল্যেখযোগ্য হচ্ছে-জুতার দোকান, ব্যাগের দোকান, জামা কাপড়ের দোকান, শাড়ির দোকান, আচারের দোকান, বিভিন্ন তাঁত শিল্পের দোকান, শিশুদের খেলনা, ক্রোকারিজ ও মিস্টান্নর ষ্টল।
মেলার নিরাপত্তার জন্য রয়েছে ১০টি সিসি ক্যামেরা। এছাড়া শান্তি শৃক্সখলা রক্ষার্থে সার্ব¶ণিক প্রশাসনের নজরদারি অব্যাহত রয়েছে। মেলার মূল আকর্ষণ হিসেবে রয়েছে বাচ্চাদের বিনোদনের জন্য জাম্পিং জোন, বল হাউজ, ট্রেন, নৌকা দোলনা, চড়ক বাজি, হানি সিং, সুপার চেয়ার, পানির ফোয়ারা, বেলুন সুট ইত্যাদি।

 

 

#চলনবিলের আলো / আপন

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।