শনিবার , ৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৪শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ১৯শে শাবান, ১৪৪৭ হিজরি

সেক্টর কমান্ডার এমএ জলিলকে স্মরণ করেননি মুক্তিযোদ্ধারা

প্রকাশিত হয়েছে- শনিবার, ২০ নভেম্বর, ২০২১

মহান স্বাধীনতা সংগ্রামে নবম সেক্টরের কমান্ডার এবং জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) প্রতিষ্ঠাতা সভাপতি মেজর এমএ জলিলের ৩২তম মৃত্যু বার্ষিকীতে মুক্তিযোদ্ধা ও জাসদের কোন কর্মসূচি ছিলোনা। ফলে ক্ষোভ প্রকাশ করে তীব্র সমালোচনা করেছেন স্থানীয় বাসিন্দারা।
তবে ক্ষুদ্র পরিসরে জেলার উজিরপুর উপজেলা পরিষদের সামনের স্মৃতিফলকে শুক্রবার পুস্পমাল্য অর্পন করার মধ্যদিয়ে দিবসটি পালন করেছেন মেজর এমএ জলিল পরিষদের নেতৃবৃন্দরা।
পারিবারিক সূত্রে জানা গেছে, মেজর এমএ জলিল ১৯৪২ সালের ৯ ফেব্রুয়ারি উজিরপুরের সিকদার পাড়ায় জন্মগ্রহণ করেন। তার পিতার নাম জোনাব আলী চৌধুরী। ১৯৬২ সালে পাকিস্তান সামরিক বাহিনীতে প্রশিক্ষণ অফিসার হিসেবে তিনি যোগদান করেন। ১৯৬৫ সালে তিনি কমিশনপ্রাপ্ত হয়ে ১২নং ট্যাঙ্ক ক্যাভালরি রেজিমেন্ট অফিসার হিসেবে তৎকালীন পাক-ভারত যুদ্ধে অংশগ্রহণ করেন। ১৯৭০ সালে তিনি মেজর পদে উন্নীত হন। ১৯৭১ সালের ১০ ফেব্রুয়ারি তিনি ছুটিতে বরিশালে আসেন এবং মার্চ মাসে তিনি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে নবম সেক্টরের কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন।
সূত্রমতে, জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) গঠনে তিনি যুক্ত ছিলেন। তিনি এ দলের যুগ্ম আহবায়ক ছিলেন। ১৯৭৩ সালে তিনি জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করেন। এছাড়া তিনি ১৯৮১ সালে রাষ্ট্রপতি নির্বাচনে প্রতিদ্বন্ধীতা করেন। ১৯৮৪ সালে তিনি জাসদ সভাপতির পদ থেকে ইস্তেফা দিয়ে জাতীয় মুক্তি আন্দোলন নামের একটি দল গঠণ করেন।
১৯৮৯ সালের ১৯ নবেম্বর মেজর এমএ জলিল পাকিস্তানের ইসলামাবাদে মৃত্যুবরণ করেন। ওই বছরের ২২ নবেম্বর তার লাশ ঢাকায় আনার পর সামরিক মর্যাদায় দাফন করা হয়। বর্তমানে ব্যারিষ্টার সারাহ জলিল ও ব্যারিষ্টার ফারাহ জলিল নামের তার দুই কন্যা সন্তান রয়েছে।

 

 

#চলনবিলের আলো / আপন

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।