শনিবার , ৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৪শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ১৯শে শাবান, ১৪৪৭ হিজরি

আগৈলঝাড়ায় জব্দকৃত জাটকা এতিম ও দরিদ্রদের মধ্যে বিতরণ

প্রকাশিত হয়েছে- শনিবার, ২০ নভেম্বর, ২০২১

বরিশালের আগৈলঝাড়ায় মৎস অধিদপ্তরের উদ্যোগে পরিচালিত জাটকা বিরোধী অভিযানে ১শ কেজি জাটকা জব্দ করে বিভিন্ন এতিমখানা ও স্থানীয় দরিদ্রদের মধ্যে বিতরণ করেছে।
উপজেলা মৎস্য অফিসার মো. আলম জানান, শনিবার সকালে উপজেলার গৈলা বাজারে অভিযান পরিচালনা করে ১শ কেজি জাটকা জব্দ করেন তিনি। এসময় ওই জাটকার মালিক পালিয়ে মাহিলাড়া গ্রামের বিপুল দাস পালিয়ে যায়।
পরে জব্দকৃত জাটকা মৎস্য অফিসার মো. আলম এর উপস্থিতিতে পূর্ব সুজনকাঠি বাবন উদ্দিন তালুকদার নেছারিয়া এতিমখানা, গৈলা আল ফারুক এতিমখানা, ফুল্লশ্রী নুর-এ-মদিনা এতিমখানা, পূর্বসুজনকাঠি দারুল কোরআন মহিলা মাদ্রাসা ও এতিমখানা, সুমাইয়া (রঃ) মহিলা মাদ্রাসা ও এতিমখানা, গৈলা ছোটমনি নিবাস (বেবীহোম), ঐচারমাঠ দোয়েল বালিকা হোস্টেল এবং উপস্থিত দরিদ্র ও ভ্যান চালকদের মাঝে বিতরণ করা হয়।

 

 

#চলনবিলের আলো / আপন

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।