শনিবার , ৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৪শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ১৯শে শাবান, ১৪৪৭ হিজরি

ডোমারে উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ১৮ নভেম্বর, ২০২১
নীলফামারীর ডোমারে বে-সরকারি সাহায্য সংস্থা জানো প্রকল্পের উদ্যোগে উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৮ই নভেম্বর) দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির আয়োজনে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট শাহিনা শবনম।
এ সময় উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আব্দুল মালেক সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান বেগম রৌশন কানিজ,পুষ্টি সমন্বয় কমিটির সদস্য সচিব ডাঃ আবুল আলা মেডিকেল অফিসার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শাকেরিনা বেগম, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মোজাম্মেল হক, দৈনিক ঊষার বাণী ও দৈনিক আমাদের প্রতিদিন পত্রিকার উপজেলা প্রতিনিধি মোসাদ্দেকুর রহমান সাজু, দৈনিক খবরপত্র পত্রিকার উপজেলা প্রতিনিধি আনিছুর রহমান মানিক, দৈনিক প্রতিদিনের বার্তা পত্রিকার উপজেলা প্রতিনিধি এমদাদুল হক মাসুম, উপজেলা জানো প্রকল্পের ব্যবস্থাপক শরিফ আহমেদ শাহ, প্রমূখ বক্তব্য রাখেন।
ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে অষ্ট্রিয়ান ডেভেলপমেন্ট কর্পোরেশন ও কেয়ার ইন্টারন্যাশনাল এবং প্লান ইন্টারন্যাশনালের বাস্তবায়নে এবং বেসরকারি উন্নয়ন সংস্থা ইকো সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন(ইএসডিও)র” কারিগরি সহায়তায় বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগন, সাংবাদিকবৃন্দ এবং  উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনা শবনম বলেন, জানো প্রকল্পের বিভিন্ন কার্যক্রমের মধ্যে এটি একটি ভাল উদ্যোগ।বিশেষ করে গর্ভবতি মা ও শিশুদের পরিচর্চার জন্য পুষ্টির বিষয়টি সকলের জানা প্রয়োজন। সঠিক পদ্ধতিতে মানুষের মাঝে সচেতনতা সৃষ্টি করলে জানো প্রকল্পো পু্ষ্টি উন্নয়ন কাজে সহায়ক হবে। 

 

#চলনবিলের আলো / আপন

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।