শনিবার , ৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৪শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ১৯শে শাবান, ১৪৪৭ হিজরি

ইউএনও’র কাছে লিখিত অভিযোগ ইউপি সদস্যর বিরুদ্ধে শতাধিক কার্ড আটকে রাখার অভিযোগ

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ১৮ নভেম্বর, ২০২১

ইউপি সদস্যর বিরুদ্ধে হত দরিদ্রদের মাঝে সরকারীভাবে বরাদ্দকৃত শতাধিক ব্যক্তির ন্যায্য মূল্যের কার্ড আটকে রাখার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় বৃহস্পতিবার দুপুরে ভূক্তভোগীরা উপজেলা নির্বাহী অফিসারের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন। ঘটনাটি জেলার গৌরনদী উপজেলার সরিকল ইউনিয়নের ১নং ওয়ার্ডের।
ভূক্তভোগীদের অভিযোগে জানা গেছে, ওই ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য এবং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ফারুক হোসেন সরদার শতাধিক দরিদ্র ব্যক্তির মাঝে কার্ডগুলো বিতরণ করেন। গত ১৫ নবেম্বর ভূক্তভোগিরা ১০ টাকা মূল্যের চাল গ্রহণের সময় একই ওয়ার্ডের বর্তমান ইউপি সদস্য সৈয়দ মিজানুর রহমান বাদশা শতাধিক ব্যক্তির কাছ থেকে কৌশলে কার্ডগুলো রেখে দেয়। পরবর্তীতে ভূক্তভোগীদের সাবেক ইউপি সদস্য ফারুকের সমর্থক দাবি করে আটকে রাখা কার্ডগুলো তার (বাদশা) সমর্থকদের মধ্যে বিতরণের জন্য চেষ্টা করছেন। ভূক্তভোগীরা তাদের কার্ড আটকে রাখায় তীব্র ক্ষোভ প্রকাশ করে জরুরি ভিত্তিতে কার্ড ফেরত পাওয়াসহ ইউপি সদস্য মিজানুর রহমান বাদশার দৃষ্টান্ত মুলক শাস্তির দাবী করেছেন।

এ ব্যাপারে গৌরনদী উপজেলা খাদ্য কর্মকর্তা অশোক কুমার চৌধুরী বলেন, একক সিদ্ধান্তে একটি কার্ডও আটকে রাখার কারো ক্ষমতা নেই। উপজেলা নির্বাহী অফিসার বিপিন চন্দ্র বিশ্বাস বলেন, বিষয়টি তদন্ত করে পরবর্তী ব্যবস্থা করা হবে।

অভিযুক্ত ইউপি সদস্য সৈয়দ মিজানুর রহমান বাদশার সাথে একাধিকবার যোগাযোগ করা হলেও তার ব্যবহৃত মোবাইল ফোন বন্ধ থাকায় কোন বক্তব্য পাওয়া যায়নি।

 

 

#চলনবিলের আলো / আপন

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।