শনিবার , ৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৪শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ১৯শে শাবান, ১৪৪৭ হিজরি

বরিশালের ৪৪ জন ভিক্ষুককে পুর্নবাসন

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ১৮ নভেম্বর, ২০২১

ভিক্ষুক মুক্ত বরিশাল গড়ে তুলতে ব্যতিক্রম উদ্যোগ গ্রহণ করেছেন জেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তর। ভিক্ষাবৃত্তি ছেড়ে তাদের স্বাবলম্ভী হিসেবে গড়ে তুলতে ভ্যানগাড়ি, বিক্রির জন্য সবজি ও পালনের জন্য ছাগলসহ বিভিন্ন উপকরন বিতরণ করা হয়েছে।
বুধবার দিবাগত রাতে জেলা প্রশাসনের মিডিয়া সেল সূত্রে জানা গেছে, জেলার ৪৪ জন ভবঘুরে ভিক্ষুকের মাঝে এসব সামগ্রী তুলে দেওয়া হয়েছে। এরমধ্যে ২২ জন নারী ও ২২ জন পুরুষের মধ্যে আটজন শারীরিক প্রতিবন্ধী। বুধবার দুপুরে বরিশাল সার্কিট হাউজ চত্বরে জেলা প্রশাসক মোঃ জসীম উদ্দীন হায়দার প্রধান অতিথি হিসেবে এসব সহায়তা তুলে দিয়েছেন।
এসময় অন্যান্যদের মধ্যে জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক আল-মামুন তালুকদার, জেলা প্রশাসক কার্যালয়ের নেজারত ডেপুটি কালেক্টর মোঃ নাজমূল হুদা, বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক একেএম আক্তারুজ্জামান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা শারমিন সুলতানা উপস্থিত ছিলেন।
সবশেষে পুর্নবাসিত ১৪ জন ভিক্ষুকের মাঝে নতুন ভ্যান গাড়ি, ১৪ জনকে চা ও মুদি দোকানের মালামাল, দুইজনকে ছাগল, দুইজনকে সেলাই মেশিন, দুইজনকে ফল বিক্রয় সামগ্রী, সাতজনকে সেলাই মেশিন কাজের উপকরণ, তিনজনকে কাপড়ের ব্যবসার উপকরণ এবং প্রত্যেককে নগদ অর্থ বিতরণ করা হয়।

 

 

#চলনবিলের আলো / আপন

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।