শনিবার , ৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৪শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ১৯শে শাবান, ১৪৪৭ হিজরি

আগৈলঝাড়ায় নির্বাচনোত্তর সহিংসতায় নিহত ভ্যান চালকক হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ১৮ নভেম্বর, ২০২১

বরিশালের আগৈলঝাড়ায় দ্বিতীয় ধাপের ইউপি নির্বাচনোত্তর সহিংসতায় নিহত ভ্যান চাল মোকলেস মিয়া হত্যায় বিচারের দাবিতে বুধবার বিকেলে ওই এলাকায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
উপজেলার বাগধা ইউনিয়নের খাজুরিয়া গ্রামের নিহত মোকলেস মিয়ার পরিবারের উদ্যোগে এলাকার মহিলা দাখিল মাদ্রাসা সড়কে স্থানীয় নারী-পুরুষ মোকলেস হত্যার প্রতিবাদ জানিয়ে দোষীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমুলক শাস্তি দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে উপস্থিত ছিলেন নিহত মোকলেসের সমর্থিত নবনির্বাচিত ইউপি সদস্য শামীম মিয়া ওরফে লিকচান, উপজেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক বজলুর রহমান মন্টু, আওয়ামী লীগ নেতা মোশারেফ হোসেন ছবি, সংরক্ষিত ইউপি সদস্য নুরুন নাহার, সাবেক ইউপি সদস্য আব্দুল কাদের মিয়া, গোলাম মাওলা, স্থানীয় আব্দুর রহমান, হাবিবুর রহমান, শাখাওয়াত হোসেন, নিহত ভ্যান চালক মোকলেস মিয়ার স্ত্রী খাদিজা বেগম, ছেলে উজ্জল মিয়া, আলামিন মিয়া, মেয়ে সালমা বেগম প্রমুখ।
প্রসংগত, ১১ নভেম্বর নির্বাচনে মেম্বর পদে বিজয়ী হন আপেল প্রতীকের প্রার্থী শামীম মিয়া ওরফে লিকচান। ১৩ নভেম্বর সকালে ভ্যানযোগে মেম্বর শামীম খাজুরিয়া থেকে স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি ও সাধারণ সম্পাদকের সাথে সৌজন্য দেখা করার উদ্দেশ্যে রওয়ানা হলে পরাজিত মেম্বর প্রার্থী ইউনুস মিয়ার (টিউবওয়েল) নেতৃত্বে তার সমর্তকেরা লাঠিসোটা নিয়ে ওই ভ্যানগুলোতে থাকা লোকজনের উপর হামলা চালায়। হামলায় ভ্যানচালক মোকলেসকে বেদম মারধর করা হলে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
চিকিৎসাধিন অবস্থায় ১৫ নভেম্বর সকাল ৫টা ২০ মিনিটে মোকলেস মারা যায়।
এদিকে হামলার ঘটনায় থানায় দায়ের করা মামলায় মোকলেসের মারা যাবার পূর্বেই ৩জনকে গ্রেফতার করে পুলিশ।
আগৈলঝাড়া থানা অফিসার ইন চার্জ মো. গোলাম ছরোয়ার জানান, ভ্যান চালক মোকলেস মিয়া হত্যায় জড়িতদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

 

 

#চলনবিলের আলো / আপন

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।