শনিবার , ৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৪শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ১৯শে শাবান, ১৪৪৭ হিজরি

বঙ্গবন্ধু দিয়েছেন দেশ, তার কন্যা দেশকে করেছেন সমৃদ্ধ -আইজিপি

প্রকাশিত হয়েছে- বুধবার, ১৭ নভেম্বর, ২০২১

বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ পিপিএম বার বলেছেন, পুলিশের দায়িত্ব দেশের প্রতিটি মানুষের নিরাপত্তা দেয়া। যেকোন পরিস্থিতিতে পুলিশ সর্বোচ্চ ক্যাপাসিটি দিয়ে জনগণের পাশে রয়েছে এবং থাকবে। পুলিশ হচ্ছে আইন শৃক্সখলা রক্ষাকারী বাহিনী। বিগত সময়ে পুলিশ সর্বোচ্চ সামর্থ এবং শক্তি দিয়ে দেশের প্রতিটি নাগরিক এবং দেশের সম্পদ রক্ষার সর্বোচ্চ চেষ্টা করেছে। সেই ধারা অব্যাহত রাখতে হবে।
তিনি আরও বলেন, আমরা আমাদের নিজেদের শাসন করার ব্যবস্থা করে দিয়েছেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এ জন্যই আমরা আমাদের ভাগ্যের পরিবর্তন আনতে পেরেছি। বঙ্গবন্ধু দিয়েছেন দেশ, আর তার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে করেছেন সমৃদ্ধ। দেশের এমন কোন সেক্টর নেই যেখানে প্রধানমন্ত্রী উন্নয়ন করেননি।
বুধবার সকালে বরিশাল মেট্রোপলিটন পুলিশের ১৫তম প্রতিষ্ঠা বার্ষিকীর উদ্বোধন শেষে সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন, প্রধানমন্ত্রীর দুরদর্শী চিন্তাধারা ও বাস্তবমুখী উদ্যোগের কারণেই বিশ্বে অর্থনীতিতে বাংলাদেশ আজ ২৪তম স্থানে পৌঁছেছে। ভবিষ্যতে অর্থনীতিতে বাংলাদেশ ১৫তম এর মধ্যে পৌঁছে যাবে।
আইজিপি বলেন, বঙ্গবন্ধুর নেতৃত্বে দেশ স্বাধীন হয়েছে বলেই আমরা আজ বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াতে পেরেছি। সে কারনে আমাদের দেশে একটি শান্তিপূর্ন ও সু-শৃক্সখল সমাজ কায়েম করতে হবে। সেই শান্তিপূর্ন সু-শৃক্সখল সমাজ ও সুশাসন প্রতিষ্ঠায় সরকার এবং নাগরিকদেরকে হাতে হাত রেখে কাজ করতে হবে। আমাদের লক্ষ্যে হচ্ছে বঙ্গবন্ধুর স্বাপ্ন ক্ষুধা ও দারিদ্রমুক্ত বাংলাদেশ এবং আত্মমর্যাদাশীল জাতি হিসেবে নিজেদের পরিচিত করা। যা আমরা আমাদের পরবর্তী প্রজন্মের জন্য রেখে যেতে চাই। সেই লক্ষ্যে দেশের প্রতিটি নাগরিকের, সমাজের এবং রাষ্ট্রের নিরাপত্তার জন্য আমরা অংশীদারিত্বের ভিত্তিতে কাজ করতে পার্টনারশিপ ইন পুলিশিং করতে চাই।
এর আগে বেলুন ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে বিএমপির প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানের উদ্বোধনের পর আইজিপি বেলা সাড়ে ১১ টার দিকে বরিশাল পুলিশ লাইন্স মাঠে মেট্টোপলিটন পুলিশের কমান্ড আন্ড কন্ট্রোল সেন্টার এবং নবনির্মিত বিমান বন্দর থানা ভবন উদ্বোধণ করেন। এরপর পবিত্র কোরআন তেলাওয়াত এবং গীতা পাঠের মধ্যদিয়ে সুধী সমাবেশের শুরু হয়।
মেট্টোপলিটন পুলিশ কমিশনার মো. শাহাবুদ্দিন খানের সভাপতিত্বে সুধী সমাবেশে বিশেষ অতিথি ছিলেন বরিশালের বিভাগীয় কমিশনার মো. সাইফুল হাসান বাদল, বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. ছাদেকুল আরেফিন, চীফ মেট্রোপলিটন ম্যাজিষ্ট্রেট মো. কবির উদ্দিন প্রামণিক, শেখ হাসিনা সেনানিবাসের জিওসি (ভারপ্রাপ্ত) ব্রিগেডিয়ার জেনারেল মোহম্মদ শহীদুজ্জামান খান, ডিজিএফআইর জিএস কর্নেল এম.এ সাদি, রেঞ্জ ডিআইজি এসএম আক্তারুজ্জামান, জেলা প্রশাসক মো. জসীম উদ্দীন হায়দার, জেলা পুলিশ সুপার মো. মারুফ হোসেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সাংসদ এ্যাডভোকেট তালুকদার মো. ইউনুস, মহানগর আওয়ামী লীগের সভাপতি এ্যাডভোকেট একেএম জাহাঙ্গী প্রমুখ। অনুষ্ঠানে সরকারী-বেসরকারী দপ্তরের কর্মকর্তাবৃন্দ, বরিশাল মেট্রোপলিটন পুলিশের উর্ধতন কর্মকর্তাবৃন্দ, কমিউনিটি পুলিশিংয়ের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ২০০৬ সালে একটি থানার ৪৪৭ দশমিক ২ বর্গ কিলোমিটার এলাকাজুড়ে বরিশাল মেট্রোপলিটন পুলিশের কার্যক্রম শুরু হয়।

 

#চলনবিলের আলো / আপন

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।