শনিবার , ৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৪শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ১৯শে শাবান, ১৪৪৭ হিজরি

রামগড়ে অসুস্থ্য শিশুর চিকিৎসায় নগদ অর্থ প্রদান

প্রকাশিত হয়েছে- বুধবার, ১৭ নভেম্বর, ২০২১

খাগড়াছড়ির রামগড়ে আবির হোসাইন(৬)অসুস্থ্য এক শিশুর চিকিৎসার জন্য আর্থিক সহায়তা প্রদান করেছে মানবিক সংগঠন “সোনাইপুল একতা সমাজ কল্যাণ সংগঠন”।গতকাল সন্ধ্যায় এ আর্থিক সহায়তা প্রদান করা হয়।

পারিবারিক সূত্রে জানা যায়,অসুস্থ্য আবির হোসেন খেলতে গিয়ে তার পায়ের হাড্ডি ভেঙ্গে পেলেন।অর্থের অভাবে চিকিৎসা করাতে পারছিলনা তার পরিবার।পরে তারা সোনাইপুল একতা সমাজ কল্যাণ সংগঠন কতৃপক্ষের সাথে যোগাযোগ করলে চিকিৎসার জন্য আর্থিক সহায়তা প্রদান করেন।

গত (১৫নভেম্বর)সোমবার সন্ধ্যা ৭টায় সংগঠনের সোনাইপুল কার্যালয়ে এ নগদ অর্থ প্রদান করা হয়।সংগঠনের পক্ষ থেকে শিশু আবিরের বাবা মোহাম্মদ মজিবুর রহমান বাবলু এ নগদ অর্থ গ্রহন করেন।

এসময় উপস্থিত ছিলেন সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ শহিদ উল্যাহ,সাধারণ সম্পাদক মোঃ ইমন হাসান এরফান,আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মাহমুদুল হাসান রনি,অর্থ সম্পাদক সজিব,সদস্য মুক্তার হোসেন সহ প্রমুখ ।

সোনাইপুল একতা সমাজ কল্যাণ সমিতির প্রতিষ্ঠাতা নুরুল ইসলাম চৌধুরী জানান,প্রতিষ্ঠা লগ্ন থেকে মানবতার সেবায় নিয়োজিত রয়েছে এ সংগঠন।এটি আমাদের ১৪তম আর্থিক সহায়তা প্রদান ছিলো।দরিদ্র পরিবারের মেয়েদের বিয়েতে আর্থিক সহায়তা প্রদান,করোনায় খাদ্য ও সুরক্ষা সামগ্রী বিতরন,যুব সমাজকে মাদক মুক্ত রেখে খেলাধুলায় উৎসাহিত করতে বিভিন্ন আয়োজন করা হয়।তাদের চলমান কর্মকান্ড অব্যাহত থাকবে বলে জানান তিনি।

 

 

#চলনবিলের আলো / আপন

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।