শনিবার , ৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৪শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ১৯শে শাবান, ১৪৪৭ হিজরি

ইসলামপুরে ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে জেলা প্রশাসকের মতবিনিময়

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ১৬ নভেম্বর, ২০২১

জামালপুরের ইসলামপুর উপজেলার ৬টি ইউনিয়ন পরিষদ সাধারণ নির্বাচন উপলক্ষে প্রতিদ্ব›দ্বী প্রার্থীদের সাথে আচরণ বিধি প্রতিপালন ও আইন শৃক্সখলা সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৬ নভেম্বর) দুপুরে ফরিদুল হক খান দুলাল অডিটরিয়ামে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপজেলা নির্বাহী অফিসার জাহিদুর রহমানের সভাপত্বিতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা প্রশাসক মুর্শেদা জামান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পুলিশ সুপার নাছির উদ্দিন আহমেদ, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রট সরকার আব্দুল্লাহ আল মামুন বাবু, জেলা নির্বাচন অফিসার গোলাম মোস্তফা, সহকারী পুলিশ সুপার (ইসলামপুর সার্কেল) সুমন মিয়া, উপজেলা নির্বাচন অফিসার হুসনে আরা, উপজেলা পরিবার পরিকল্পনা ও রিটার্নিং অফিসার ফারুক আল ফয়সালসহ আরও অনেকেই।

এসময় আগামী ২৮ শে নভেম্বর তৃতীয় ধাপে অনুষ্ঠিত উপজেলার ৬টি ইউনিয়ন পরিষদ সাধারণ নির্বাচন অবাধ সুষ্ঠ্য নিরপেক্ষ করতে জেলা প্রশাসন ও জেলা আইন শৃক্সখলা বাহিনী কঠিন ভ’মিকা পালন করবে বলে ঘোষনা দেন।

 

 

#চলনবিলের আলো / আপন

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।