পঞ্চগড়ের আটোয়ারীর পল্লীতে এক গৃহবধু গলায় ফাঁস লাগিয়ে আত্বহত্যা করার খবর পাওয়া গেছে। নিহত গৃহবধু উপজেলা মোলানী গ্রামের জনৈক রাজকুমার সেনের স্ত্রী রত্না রানী পাল (৩৮)। আটোয়ারী থানার এসআই দীপেন্দ্র নাথ সিংহ জানান, মঙ্গলবার (১৬ নভেম্বর) সকালে খবর পেয়ে তিনি উপজেলা মোলানী গ্রামে গিয়ে ওই গৃহবধুর ঝুলন্ত লাশ উদ্ধার করেন। জানাগেছে, সোমবার রাতে কোন এক সময় তিনি ঘরের পাটাতনের বাঁেশর সাথে গলায় দড়ি দিয়ে আত্বহত্যা করেন। সকালে পরিবারের লোকজন পুজার কাজে ওই গৃহবধুকে ডাকা-ডাকি করেও কোন সাড়া শব্দ না পেলে ঘরের দরজা ভেঙ্গে তার ঝুলন্ত লাশ দেখতে পান। পরে পুলিশে খবর দেন। আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মোঃ ইজার উদ্দীন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন এবং লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পঞ্চগড় মর্গে প্রেরণ করা হয়। এব্যাপারে আটোয়ারী থানায় একটি ইউডি মামলা রুজু করা হয়েছে। প্রতিবেশীরা জানান, রাজকুমার একজন হাবা-গোবা প্রকৃতির মানুষ এবং তার স্ত্রী রত্না রানী পালও একজন মানসিক ভারসাম্যহীন রোগী হলেও তাদের অভাবের সংসারে তেমন ঝগড়া-ঝাটি ছিল না। উভয়ে দাম্পত্য জীবনে এবং সাংসারিক জীবনে আপন গতিতে চলত। তাদের ১৩ বছর বয়সের একটি পুত্র সন্তান রয়েছে।
#চলনবিলের আলো / আপন