শনিবার , ৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৪শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ১৯শে শাবান, ১৪৪৭ হিজরি

মন্ত্রণালয়ের নির্দেশনা ; বঙ্গবন্ধু সেতুতে কার্যকর হয়নি বাড়তি টোল আদায়

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ১৬ নভেম্বর, ২০২১

উত্তরবঙ্গের প্রবেশদ্বার ও যমুনা নদীর ওপর নির্মিত টাঙ্গাইলের বঙ্গবন্ধু সেতুতে পরিবহন থেকে বাড়তি টোল আদায় সংক্রান্ত প্রজ্ঞাপন জারি ঘোষণা হওয়ার পর সেটি কার্যকর করতে দিন তারিখ ঘোষণা করেছিল সেতু কর্তৃপ¶। এতে গত সোমবার (১৫ নভেম্বর) রাত ১২ টার পর থেকে কার্যকর হওয়ার কথা ছিল। কিন্তু অনিবার্য কারণে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় বুধবার (১৬ নভেম্বর) থেকে বাড়তি টোল থেকে কার্যকর না করতে নির্দেশনা দিয়েছে।

বঙ্গবন্ধু সেতু সাইট কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবীর পাভেল এ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, গত সোমবার রাত ১২ টা থেকে বঙ্গবন্ধু সেতুতে পরিবহন থেকে সরকার ঘোষিত বাড়তি টোল আদায় শুরু হওয়ার কথা ছিল। সে উপলক্ষে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। তবে রাতে সোমবার থেকে বাড়তি টোল আদায় কার্যক্রম শুরু না করতে মন্ত্রণালয় নির্দেশনা দেয়া হয়েছে।

তিরি আরও জানান, ফলে আগের পরিবহন থেকে বাড়তি টোল আদায় হচ্ছে না। পূর্বের টোল দিয়ে চালকরা সেতু পারাপার হতে পারবে। তিনি আরও বলেন, কবে নাগাদ এটি কার্যকর করা হবে সেটাও বলা যাচ্ছে না। এরআগে গত ২ নভেম্বর মঙ্গলবার বঙ্গবন্ধু সেতুতে টোল আদায় বৃদ্ধি নিয়ে প্রজ্ঞাপন জারি করে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়।

এরপর মন্ত্রণালয়ের উপ-সচিব (উন্নয়ন) মোহাম্মদ আনোয়ারুল নাসের এর স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়েছিল। এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারির পরদিন থেকেই বঙ্গবন্ধু সেতুতে পারাপার হওয়া যানবাহন চালকদের মাঝে টোল বৃদ্ধি করে জারি করা প্রজ্ঞাপনসহ নিজস্ব উদ্যোগে লিফলেট ছাপিয়ে প্রচার-প্রচারণা শুরু করে বঙ্গবন্ধু সেতু কর্তৃপক্ষ।

বঙ্গবন্ধু সেতুতে টোল বৃদ্ধি সংক্রান্ত প্রজ্ঞাপনে জানানো হয়, সেতু বিভাগের আওতাধীন বঙ্গবন্ধু সেতুর জন্য অনুমোদিত যানবাহনের শ্রেণী বিন্যাস এবং টোল হার ধরা হয়েছে, মোটরসাইকেল ৫০ টাকা, হাল্কা যানবাহনের মধ্যে কার/জীপ ৫৫০, মাইক্রো, পিক-আপ ৬০০, ছোট বাস (৩১ আসন বা এর কম) ৭৫০, বড় বাস (৩২ আসন বা এর বেশি) ১ হাজার টাকা।

এছাড়াও ছোট ট্রাক (৫ টন) ১ হাজার, মাঝারি ট্রাক (৫ টন থেকে ৮ টন) ১ হাজার ২৫০, মাঝারি ট্রাক (৮ টন থেকে ১১ টন) ১ হাজার ৬০০ টাকা, ট্রাক (৩ এক্সেল) ২ হাজার, ট্রেইলার (৪ এক্সেল) ৩ হাজার, ট্রেইলার (৪ এক্সেলের অধিক) ৪ হাজার টাকা এবং সেতুর উপর দিয়ে ট্রেন চলাচলের জন্য প্রতিবছর ১ কোটি টাকা টোল আদায় করা হবে।

এরআগে গত ২০১১ সালে বঙ্গবন্ধু সেতুতে টোল বৃদ্ধি করা হয়েছিল। টোল বেড়ে, মোটরসাইকেলে ৪০ টাকা, হালকা যানবাহন (কার, জীপ) ৫০০ টাকা, ছোট বাস ৬৫০ টাকা, বড় বাস ৯০০ টাকা, ছোট ট্রাক ৮৫০ টাকা, মাঝারি ট্রাক ১ হাজার ১০০ টাকা, বড় ট্রাক ১ হাজার ২৫০ থেকে ১ হাজার ৪০০ টাকা করে আদায় করা হয়েছিল। এ নিয়ে দ্বিতীয়বারের মতো টোল আদায় বৃদ্ধি হলেও তা অকার্যকর হচ্ছে।

 

 

#চলনবিলের আলো / আপন

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।