শনিবার , ৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৪শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ১৯শে শাবান, ১৪৪৭ হিজরি

আগৈলঝাড়ায় বিষ পানে গৃহবধুসহ দুই জনের মৃত্যু

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ১৬ নভেম্বর, ২০২১

বরিশালের আগৈলঝাড়ায় পুত্রবধুর সাথে ঝগড়ার জের ধরে বিষ পানে শ্বাশুরীর মৃত্যু হয়েছে। থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) মাজহারুল ইসলাম জানান, উপজেলার বাকাল ইউনিয়নের পাকুরিতা গ্রামে যোগেন সরকারের স্ত্রী জোৎস্না রানীর (৫০) সাথে সোমবার সন্ধ্যায় তার পুত্রবধু সীমা’র সাথে পারিবারিক বিষয় নিয়ে ঝগড়া হয়। ওই ঝগড়ার জের ধরে জোৎস্না ঘরে থাকা কীটনাশক পান করে অসুস্থ হয়ে পরলে স্বজনেরা জোৎস্নাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক ডা. তানজিলা আক্তার জোৎস্নাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ হাসপাতাল থেকে জোৎস্নার লাশ উদ্ধার করে মঙ্গলবার সকালে বরিশাল মর্গে প্রেরণ করেছে।

অন্যদিকে রবিবার সন্ধ্যার পরে উপজেলার পয়সারহাট গ্রামের শাহজাহান ফকিরের ছেলে সজল ফকির (২২) তার বাবার সাথে পারিবারিক কলহের কারনে ঘরে থাকা কীটনাশক পান করে। বিষ পানে সজল অসুস্থ হয়ে পড়লে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে সজলের অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক ডা. সৈকত জয়ধর তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরন করেন। বরিশাল শেবাচিম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রবিবার রাতে সজলের মৃত্যু হয়। সজলের লাশ মর্গে প্রেরণ করেছে পুলিশ।

 

 

#চলনবিলের আলো / আপন

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।