শুক্রবার , ৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৩শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ১৮ই শাবান, ১৪৪৭ হিজরি

নান্দাইলে সাংবাদিক এনামুল হক মিলনের ৮ম মৃত‍্যু বার্ষিকী পালিত

প্রকাশিত হয়েছে- রবিবার, ১৪ নভেম্বর, ২০২১
ময়মনসিংহের ঐতিহ্যবাহী নান্দাইল প্রেসক্লাবের সদস্য দৈনিক স্বদেশ সংবাদ পত্রিকার সাবেক নান্দাইল প্রতিনিধি ও জাওয়ার উচ্চ বিদ্যালয়ের কৃষি শিক্ষক মোঃ এনামুল হক মিলনের ৮ম মৃত্যুবার্ষিকী  পালন উপলক্ষে রবিবার (১৪ই নভেম্বর) নান্দাইল প্রেসক্লাব মিলনায়তনে স্বরণ সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। উল্লেখ্য, সাংবাদিক মিলন ২০১৩ সনে তাড়াইল থেকে বাড়িতে আসার পথে সড়ক দূঘটনায় নিহত হন।
সাংবাদিক মিলনের স্মরন সভা ও মিলাদ মাহফিলে আলোচনা করেন বাংলাদেশ সাংবাদিক সমিতির সাংগঠনিক সম্পাদক ও নান্দাইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক  সিনিয়র সাংবাদিক এনামুল হক বাবুল, যুগ্ম সম্পাদক রফিকুল ইসলাম রফিক, মাওলানা ইসলাম উদ্দিন, নান্দাইল প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি আমিনুল ইসলাম আনজু, প্রেসক্লাব কার্যনির্বাহী সদস্য মোঃ রমজান আলী, প্রধান শিক্ষক ফখর উদ্দিন ভূইঁয়া , সাংবাদিক মাহাবুব আলম খান, সাংবাদিক আজিজুল হক, সাংবাদিক ডা: মঞ্জুরুল হক, ইনকিলাব সাংবাদিক মাওলানা হাবিবুর রহমান হাবিব, সাংবাদিক প্রভাষক এহসানুল হক তানভীর, আবুল কালাম আজাদ প্রমুখ। মোনাজাত পরিচালনা করেন প্রেসক্লাব অডিটর সিনিয়র শিক্ষক মাওলানা ইসলাম উদ্দিন। 

 

#চলনবিলের আলো / আপন

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।