শুক্রবার , ৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৩শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ১৮ই শাবান, ১৪৪৭ হিজরি

নান্দাইল ডায়াবেটিক হাসপাতাল ভবনের শুভ উদ্বোধন করেন এমপি তুহিন

প্রকাশিত হয়েছে- রবিবার, ১৪ নভেম্বর, ২০২১
ময়মনসিংহের নান্দাইল ডায়াবেটিক সমিতির দ্বিতীয় বার্ষিক সাধারণ সভা ও বিশ্ব ডায়াবেটিক দিবস উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নান্দাইল ডায়াবেটিক সমিতির সভাপতি, সাবেক সংসদ সদস্য মিসেস জাহানারা খান।। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ-৯, নান্দাইলের মাননীয় জাতীয় সংসদ সদস্য, নান্দাইল ডায়াবেটিক হাসপাতালের স্বপদ্রস্টা ও নান্দাইল ডায়াবেটিক সমিতির প্রধান উপদেষ্টা আনোয়ারুল আবেদীন খান তুহিন ।
এছাড়াও নান্দাইল উপজেলা পরিষদের চেয়ারম্যান হাসান মাহমুদ জুয়েল, উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আবুল মুনসুর, ময়মনসিংহ জেলা পরিষদের সদস্য ও নান্দাইল ডায়াবেটিক সমিতির উপদেষ্টা মোঃ আবু বক্কর সিদ্দিক বাহার, নান্দাইল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ মাহমুদুর রশিদ, সহ সভাপতি ডাঃ তাজুল ইসলাম খান, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার ও কার্যকরি কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা মাজহারুল হক ফকির, কার্যকরি কমিটির সদস্য শরাফ উদ্দিন ভূঞা, সাধারণ সম্পাদক এডবোকেট হাবিবুর রহমান ফকির সহ নান্দাইল ডায়াবেটিক সমিতির কার্যকরী কমিটির সদস্যবৃন্দ,দাতা সদস্য, আজীবন সদস্য ও সাধারণ সদস্যগণ, বিভিন্ন ইউপি চেয়ারম্যান, আওয়ামী লীগ নেতা রফিকুল ইসলাম রেনু, খায়ছারুল আলম ফকির, মাহমুদুর রহমান মান্না, আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ,বাংলাদেশ প্রাথমিক মিক্ষক সমিতি নান্দাইল উপজেলা শাখার সভাপতি আমিনুল ইসলাম আঞ্জু, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন উজ্জ্বল, সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।
বিশ্ব ডায়াবেটিক দিবস উপলক্ষ্যে বর্ণাঢ্য রেলি অনুষ্ঠিত হয়েছে, রেলি পরবর্তীতে নবনির্মিত নান্দাইল ডায়াবেটিক হাসপাতাল ভবনের শুভ উদ্বোধন করা হয়। ভবনটি নির্মাণে ব্যয় হয়েছে প্রায় ৪৫ লাখ টাকা। প্রধান অতিথির বক্তব্যে মাননীয় জাতীয় সংসদ সদস্য আনোয়ারুল আবেদীন তুহিন মহোদয় বলেন-“নান্দাইল ডায়াবেটিক হাসপাতালটি ৫ তলা ভবন হবে। আধুনিক সেবা নিশ্চিত কল্পে সব ধরনের ব্যবস্থা করা হবে। 

 

#চলনবিলের আলো / আপন

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।