শুক্রবার , ৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৩শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ১৮ই শাবান, ১৪৪৭ হিজরি

আগৈলঝাড়ায় করোনা সংক্রমন রোধে পল্লী চিকিৎসকদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে- রবিবার, ১৪ নভেম্বর, ২০২১

বরিশালের আগৈলঝাড়ায় করোনা সংক্রমন রোধে স্বাস্থ্যকর্মী ও পল্লী চিকিৎসকদের করণীয় বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সকালে উপজেলা আঞ্চলিক প্রশিক্ষণ হলরুমে উপজেলা পরিষদের আয়োজনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের তত্ত¡াবধানে উপজেলা পরিচলন ও উন্নয়ন প্রকল্প, স্থানীয় সরকার বিভাগ ও জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সী (জাইকা) এর সহায়তায় করোনা সংক্রমন রোধে ২৫জন স্বাস্থ্যকর্মী ও পল্লী চিকিৎসকদের নিয়ে ৪দিন ব্যাপী প্রশিক্ষণ উদ্বোধন করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবুল হাশেম এর সভাপতিত্বে প্রশিক্ষণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উদ্বোধন শেষে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত।
এসময় আরও বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম তালকদার, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. বখতিয়ার আল মামুন প্রমুখ।

 

 

#চলনবিলের আলো / আপন

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।