শুক্রবার , ৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৩শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ১৮ই শাবান, ১৪৪৭ হিজরি

ভূঞাপুরে মোটরসাইকেলে প্রাণ গেল ৩ বন্ধুর

প্রকাশিত হয়েছে- শুক্রবার, ১২ নভেম্বর, ২০২১

টাঙ্গাইলের ভূঞাপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় ৩ বন্ধু নিহত হয়েছে।শুক্রবার (১২ নভেম্বর) দুপুরে উপজেলের রুহুলি গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন উপজেলার মাটিকাটা গ্রামের আব্দুর রশিদের ছেলে আসাদুল ইসলাম(১৮) একই গ্রামের ইলিয়াসের ছেলে রাকিব (১৭) ও চিতুলিয়া পাড়া গ্রামের আব্দুল বাছেদের ছেলে মকবুল হোসেন (২০)।এরা সকলেই পেশায় গাড়ির হেলপার ও চালক। পুলিশ ও প্রতুক্ষদর্শী সুত্রে জানা যায়,মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হয়ে উপজেলার রুহুলি উচ্চ বিদ্যালয়ের নিকট এসে নিয়ন্ত্রণ হারিয়ে একটি দেয়ালের সাথে ধাক্কা লেগে তারা মাটিতে পড়ে যায়।পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে ভূঞাপুর উপজেলা সাস্থ কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষনা করেন। এ বিষয়ে ভূঞাপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল ওহাব ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,আইনি প্রক্রিয়া শেষে মরহেদ স্বজনদের নিকট হস্তান্তর করা হবে। উল্লেখ্য, মোটরসাইকেল চালক মকবুল হোসেন দুর্ঘটনার আগের দিন তার বাবা বাসেদকে বাধ্য করে মোটরসাইকেল ক্রয় করেন।পরের দিনই মোটরসাইকেল নিয়ে বেড়াতে বের হয়ে ৩ বন্ধু প্রান হারান।

 

 

#চলনবিলের আলো / আপন

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।