শুক্রবার , ৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৩শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ১৮ই শাবান, ১৪৪৭ হিজরি

রাঙামাটিতে চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কোর্ট ইউপিডিএফ নেতা প্রসীত বিকাশ খীসাসহ ২৭ জনকে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ১১ নভেম্বর, ২০২১

পাহাড়ের আঞ্চলিক রাজনৈতিক দল ইউনাইটেড পিপলস ডোমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ-মুল) কেন্দ্রীয় সভাপতি প্রসীত বিকাশ খীসাসহ ২৭ আসামিকে ১৫ দিনের মধ্যে আত্মসমর্পণের নির্দেশনা দিয়েছেন আদালত।
রাঙামাটির চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ফারুক এক বিজ্ঞপ্তিতে তাদের আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন। অন্যথায় আসামিদের অনুপস্থিতিতে মামলার বিচার কার্যক্রম অনুষ্ঠিত হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ্য করা হয়েছে।
মামলার অন্য আসামিরা হলেন : রঞ্জন মনি চাকমা জেনিট (৫২), সবিচ চাকমা সজল সুকর্ণ (৫৭), শান্তি দেব চাকমা সানি (৫০), সুমেট চাকমা (৪৫), উদয় শংকর চাকমা (৫২), প্রমোদ বিকাশ খীসা (৫৩), অমর জীবন চাকমা (৫৫), সর্বানন্দ চাকমা মকানন্দ (৪১), কানন কুসুম চাকমা (৪৭), রবি চন্দ্র চাকমা (৪৮), বিমল চাকমা উদয় (৫০), সুবিকাশ চাকমা (৩৭), সুজন মনি চাকমা (৩২), মধুরঞ্জন চাকমা (৪৮), অনিল চাকমা (৩০), সুপন চাকমা সুশীল জীবন (৫২), জ্যোতি লাল চাকমা (৫২), বিদ্যাময়ী ডিএম (৪০), অমর কান্তি চাকমা (৫০),কালামনি চাকমা (৩০), বৌধিসত্ব চাকমা রিচার্জ (৪৪), বাবুল চাকমা (৩৫), তুষাণ চাকমা (৩০), সুশীল চাকমা (৩০), রহিম চাকমা (২৫) ও বিবিদ রতন চাকমা (২২)।
বিজ্ঞপ্তিতে বলা হয়, তফসিলভুক্ত আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। আসামিগণ গ্রেফতার এবং বিচার এড়ানোর জন্য পলাতক রয়েছেন বা আত্মগোপন করেছেন। যেহেতু তাদের গ্রেফতার হওয়ার কোন সম্ভাবনা নেই, সেহেতু আসামিগণকে আগামী ১৫ দিনের মধ্যে আদালতে হাজির হওয়ার নির্দেশ প্রদান করা হলো। ব্যর্থতায় আসামিদের অনুপস্থিতিতে বিচার অনুষ্ঠিত হবে।
আদালত ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, ২০১৮ সালের ১১ এপ্রিল কালুময় চাকমা নামের এক ব্যক্তিকে তার নানিয়ারচরের বাসা থেকে তুলে নেয়। পরে বেতছড়ি থেকে শ্মশান থেকে কালুময় চাকমার দাহ করা লাশ উদ্ধার করা হয়। কালুময় চাকমার হত্যার ঘটনায় সম্পৃক্ততার অভিযোগে এ্যাডমিশন চাকমা নামের এক ব্যক্তি বাদী হয়ে রাঙামাটির নানিয়ারচর থানায় ইউপিডিএফ সভাপতি প্রসীত বিকাশ খীসাসহ ২৭ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন।
নানিয়ারচর থানার মামলা নং- ০৫, তারিখ- ২৬-০৪-২০১৮। মামলা দায়েরের পর বিগত সময়ে উল্লেখিত কোন আসামিকে গ্রেফতার পারেনি আইন-শৃক্সখলা বাহিনী।
নানিয়ারচর থানার ওসি সুজন হালদার বলেন, ‘এটি ২০১৮ সালের একটি হত্যা মামলা। এ মামলায় পুলিশ উল্লেখিত আসামিদের কাউকে গ্রেফতার করতে পারেনি। তাই বিজ্ঞ আদালত আসামিদের আত্মসমর্পণের জন্য নির্দেশনা দিয়েছেন বলে জেনেছি।

 

 

#চলনবিলের আলো / আপন

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।