ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়ায় হিয়ার প্রসেসিং ক্যাপ ফ্যাক্টরি‘র শুভ উদ্বোধন করা হয়েছে।১১নভেম্বর বৃহস্পতিবার দুপুরে রুহিয়া করিম জুট মিলে এ ফ্যাক্টরি‘র শুভ উদ্বোধন হয়। এ সময় উপস্থিত ছিলেন
রুহিয়া থানা আ’লীগের সাধারণ সম্পাদক আবু সাঈদ বাবু,সহ দপ্তর সম্পাদক গনেশ চন্দ্র সেন, রুহিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও ইউনিয়ন আ’লীগের সভাপতি মনিরুল হক বাবু,
ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক দুলাল রব্বানী, রুহিয়া থানার এস,আই আবু বক্কর সিদ্দিক,
সাবেক আহবায়ক রুহিয়া ছাত্রলীগ হাসিনুর রহমান, মোস্তাফিজুর রহমান মোস্তফা প্রমুখ।
বক্তরা বলেন,রুহিয়ায় নারীদের নতুন কর্মসংস্থানের পথ সৃস্টি হয়েছে। চুল দিয়ে ক্যাপ তৈরির ফ্যাক্টরিতে
কাজ করবেন এলাকার দরিদ্র নারী ও স্কুল পড়–য়া শিক্ষার্থীরা।এমন একটি ফ্যাক্টরি হওয়াই আমাদের গ্রামের অনেক গরীব পরিবারের মেয়েরা এখানে কাজ করে স্বাবলম্বী হবে। এ ধরনের শিল্প কারখানার মাধ্যেমে গ্রামীণ অর্থনৈতিক অবকাঠামোর পরিবর্তন ঘটবে। প্রতিটি গ্রামে যদি এরকম ছোট ছোট শিল্প গড়ে ওঠে তাহলে গ্রামের হতদরিদ্র পরিবারের আর্থিক উন্নয়ন ঘটবে।
আব্দুল হালিম ও মোর্শেদুল হকের উদ্যোগে গড়ে ওঠে হেয়ার প্রসেসিং ক্যাপ তৈরির ফ্যাক্টরি ।মোর্শেদুল হক বলেন, সেখানেই এলাকার বেকার শিক্ষিত নারীরা খুঁজে পায় বাড়তি আয়সহ নতুন কর্মসংস্থান।
#চলনবিলের আলো / আপন