শুক্রবার , ৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৩শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ১৮ই শাবান, ১৪৪৭ হিজরি

সাপাহারে এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও দোয়া’র মাহ্ফিল

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ১১ নভেম্বর, ২০২১
নওগাঁর সাপাহারে ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ সাপাহার পাইলট উচ্চ বিদ্যালয়ে এস.এস.সি ও এস.এস.সি (ভোক)-২০২১ ইং পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও দোয়া’র মাহ্ফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১০ টার দিকে উপজেলা সদরের সাপাহার পাইলট উচ্চ বিদ্যালয়ের আয়োজনে বিদ্যালয় মাঠে এস.এস.সি ও এস.এস.সি (ভোক)-২০২১ ইং পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরে বিদ্যালয় ও শিক্ষার্থীদের সাফল্য ও মঙ্গল কামনা করে বিশেষ দোয়া করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে দিক নির্দেশনা মুলক বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহজাহান হোসেন মন্ডল। সভাপতিত্ব করেন বিদ্যালয়ের এস,এম,সি সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুল বারী শাহ্ চৌধুরী (বাবু)।
উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের উদ্দেশ্যে অনুপ্রেরণা মুলক বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আব্দুল্ল্যাহ আল মামুন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি শামসুল আলম শাহ্ চৌধুরী, সাধারণ সম্পাদক মাসুদ রেজা শারোওয়ার, সাপাহার থানার অফিসার ইনচার্জ (ওসি) তারেকুর রহমান সরকার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শামসুল কবীর প্রমূখ। এতে স্বাগত বক্তব্য রাখেন পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাজেদুল আলম।
এসময় সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ওমর আলী, বিশিষ্ট সমাজসেবক নূরুল হক মাষ্টার, সাপাহার মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিরুল ইসলাম, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবকবৃন্দ, শিক্ষার্থী ও পরীক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
এ বছর বিদ্যালয় হতে ১৬৮ জন পরীক্ষার্থী এস.এস.সি (সাধারণ) এবং ৩৭ জন পরীক্ষার্থী এস.এস.সি (ভোক) পরীক্ষায় অংশ গ্রহণ করবেন বলে জানিয়েছে বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাজেদুল আলম। 

 

#চলনবিলের আলো / আপন

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।