শুক্রবার , ৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৩শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ১৮ই শাবান, ১৪৪৭ হিজরি

সিংড়ায় ভয়াবহ অগ্নিকান্ডে ১৭ বাড়ি পুরে ছাই

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ১১ নভেম্বর, ২০২১
গভীর রাতে ভয়াবহ অগ্নিকান্ডে ১৭ বাড়ি পুরে ছাই হয়ে গেছে। নাটোরের সিংড়া উপজেলার ২ নং ডাহিয়া ইউনিয়নের কাউয়াটিকরী গ্রামে বুধবার দিবাগত রাত ২ টায় এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
এতে প্রায় ৭০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে জানা গেছে। রাতেই ঘটনাস্থলে গিয়ে ক্ষতিগ্রস্থ পরিবারের সাথে দেখা করেন ডাহিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম এম আবুল কালাম এবং স্থানীয় ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ শারফুল ইসলাম সেন্টু।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সুত্রে জানা যায়, বুধবার দিবাগত রাত ১ টায় বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে প্রথম আগুনের সুত্রপাত ঘটে পরে তা বসতবাড়িতে ছড়িয়ে পড়ে। এসময় গৃহস্থালি বাড়িতে চাষাবাদ কাজে মজুদ করা ডিজেল তেলের ব্যারেল ও গ্যাস সিলিন্ডারে আগুন লাগলে দ্রুত ভয়াবহ রুপ নেয়। পরে কাউয়া টিকরী গ্রামবাসী ও পাশের গ্রামের মানুষ ছুটে এসে আগুন নেভায়। প্রায় ২ ঘন্টা ব্যাপী এই অগ্নিকান্ডে কাউয়াটিকরী গ্রামের জাফর মন্ডল,শরিফুল মন্ডল,জেহেল মন্ডল,আবেদ মন্ডল, সোহাগ আলী সহ ১৭ বাড়ি পুরে ছাই হয়ে যায়। গৃহস্থালির এসব বাড়িতে থাকা, নগদ,টাকা,গহনা, ঘরের টিন সহ সংসারের আসবাবপত্র পুরে যায়। এতে প্রায় ৭০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে স্থানীয়রা জানান। তবে এর মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হয়েছেন জাফর মন্ডল। 

 

#চলনবিলের আলো / আপন

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।