খাগড়াছড়ির রামগড় উপজেলার ১নং রামগড় ইউনিয়ন পরিষদ এবং ২নং পাতাছড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে।আগামী ২৩ ডিসেম্বর ইউনিয়ন পরিষদ নির্বাচনের চতুর্থ ধাপে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
বুধবার (১০ নভেম্বর) রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে রামগড় সহ ৮৪০টি ইউপি নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়।নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সচিব হুমায়ুন কবীর খোন্দকার এ তফসিল ঘোষণা করেন।
নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী- চতুর্থ দাপের নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ২৫ নভেম্বর, মনোনয়নপত্র বাছাই ২৯নভেম্বর,বাছাইয়ের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়ের ৩০ নভেম্বর থেকে ২ ডিসেম্বর থেকে, আপিল নিষ্পত্তি ৩-৫ ডিসেম্বর, প্রার্থিতা প্রত্যাহার ৬ ডিসেম্বর, প্রতীক বরাদ্দ ৭ ডিসেম্বর এবং ভোটগ্রহণ ২৩ ডিসেম্বর।
#চলনবিলের আলো / আপন