শুক্রবার , ৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৩শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ১৮ই শাবান, ১৪৪৭ হিজরি

গৌরনদীতে অবৈধ স্থাপনা উচ্ছেদ

প্রকাশিত হয়েছে- বুধবার, ১০ নভেম্বর, ২০২১

সরকারী খাল দখল করে নির্মানাধীন অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। এসময় ঘর তৈরির মালামাল বাজেয়াপ্ত ও আব্দুল কুদ্দুস নামে এক ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদন্ডের রায় প্রদান করা হয়।
বুধবার সকালে বিষয়টি নিশ্চিত করে গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার বিপিন চন্দ্র বিশ্বাস জানান, বাটাজোর-চন্দ্রহার খালের হরহর মৎস্য হ্যাচারীর সামনের প্রবাহমান সরকারি খাল দখল করে স্থাপনা নির্মানের সংবাদ পেয়ে মঙ্গলবার দিনভর অভিযান চালিয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আরিফুল ইসলাম প্রিন্সের নেতৃত্বে ও থানা পুলিশের সহযোগিতায় নির্মিত একটি দোকান ঘর ও নির্মানাধীন একাধিক দোকান ঘর উচ্ছেদ করা হয়েছে । এসময় পরিবেশ সংর¶ণ আইন ১৯৯৫ এর ৬ ধারায় দোষী সাব্যস্থ হওয়ায় ব্যবসায়ী আব্দুল কুদ্দুছকে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদানের পাশাপাশি স্থাপনার মালামাল জব্দ করা হয়। সরকারি সম্পদ রক্ষায় ভবিষ্যতেও এ অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি উল্লেখ করেন।

 

 

#চলনবিলের আলো / আপন

 

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।