টাংগাইল জেলা নাগরপুর উপজেলায় অবস্থিত ঐতিহ্যবাহী কবি নজরুল উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান বুধবার অনুষ্ঠিত হয়েছে। বেলা ১০ টায় বিদ্যালয় চত্বরে এ বিদায় অনুষ্ঠান উপলক্ষে বিদায়ী ছাত্রছাত্রীদের দিকনির্দেশনা বিষয়ক উপর আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
এতে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.মাহফুজুর রহমান। সিনিয়র শিক্ষক মাওলানা আবদুল হাকিমের পরিচালনায় বিদায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন-সদ্য বিদায়ী ইংরেজী শিক্ষক মো.জাহাঙ্গীর হোসেন,সহকারী প্রধান শিক্ষক মো.মোন্নাফ মিয়া,প্রভাষক তপতী মন্ডল প্রমুখ।
এছাড়া বিদায়ী শিক্ষার্থীদের ফুলের তোড়া দিয়ে বরণ করেন অত্র বিদ্যালয়ের শিক্ষক/শিক্ষিকাবৃন্দ।
বিদায়ী ছাত্র-ছাত্রীদের মধ্যে থেকে বক্তব্য দেয় মরিয়ম আক্তার, লাকী আকতার ও মনিরুল ইসলাম।
বিদায়ী অনুষ্ঠানের সভাপতি ও অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মো.মাহফুজুর রহমান বিদায়ী ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্য করে বলেছেন, আজকের শিশুরা আগামী দিনের ভবিষ্যত। আগামী দিনে তোমাদেরকেই রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিতে হবে। দেশে সু-শাসন প্রতিষ্টায় তোমাদেরই যোগ্য নাগরিক হিসেবে তৈরি হতে হবে। তবেই দেশ দূর্নীতি ও সন্ত্রাস মুক্ত হবে।বর্তমান সরকার শিক্ষা বান্ধব সরকার। শিক্ষা ক্ষেত্রে উন্নয়নের জন্য সরকার আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের অবহেলিত এলাকায় স্কুল প্রতিষ্ঠা করে হতদরিদ্র পরিবারের ছেলে মেয়েদের পড়ালেখার সুযোগ সৃষ্টি করে এক যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেছেন। যার সুফল দেশের স্কুল কলেজের ছেলে-মেয়েরা ভোগ করে আসছে।
তোমরা ভালমত লেখাপড়া করে পরিক্ষায় হলে প্রবেশ করবে।তোমাদের জন্য আমাদের শুভ কামনা ও দোয়া রইলো।
বক্তব্য শেষে বিদায়ী ছাত্রীদের সফলতা কামনা করে মিলাদ ও বিশেষ মোনাজাত করা হয়।
বিদায়ী অনুষ্ঠানে আরও উপস্থিতি ছিলেন অত্র বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষিকা সহ অত্র বিদ্যালয়ের সকল শ্রেনীর শিক্ষার্থীবৃন্দ।
#চলনবিলের আলো / আপন