শুক্রবার , ৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৩শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ১৮ই শাবান, ১৪৪৭ হিজরি

গোলাপগঞ্জ সদরে নৌকার মাঝি তমজ্জুল আলী তোতা মিয়া

প্রকাশিত হয়েছে- সোমবার, ৮ নভেম্বর, ২০২১
 আসন্ন ইউপি নির্বাচনে সিলেটের গোলাপগঞ্জ উপজেলার সদর ইউনিয়নে স্থানীয় আওয়ামীলীগের নেতাকর্মী ও জনসাধারণের স্বতস্ফুর্ত সমর্থনে নৌকার মাঝি (কান্ডালী) হয়েছেন তমজ্জুল আলী তোতা মিয়া।
রবিবার (৭ নভেম্বর ২০২১) সন্ধ্যায় গোলাপগঞ্জের সদর ইউনিয়ন সংলগ্ন ওয়াসিমা কমিউনিটি সেন্টারে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় গোলাপগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুস সামাদ জিল্লুর সভাপতিত্বে ও ইউপি সদস্য ইসমাইল আলীর পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন- উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি লুৎফুর রহমান।
ইউনিয়ন আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক নুরুল ইসলামের কোরআন তেলাওয়াতের মাধ্যমে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- নৌকার প্রার্থী তমজ্জুল আলী তোতা মিয়া, সদর ইউনিয়নের সাবেক নৌকার প্রার্থী আবুল কাশেম সেবুল।
জানা যায়, গত বুধবার (৩ নভেম্বর২০২১) গোলাপগঞ্জ পৌর শহরের সানরাইজ পার্টি সেন্টারে সদর ইউনিয়নে আওয়ামী লীগের একক প্রার্থী মনোনয়ন এর জন্য উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি লুৎফুর রহমান, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি-সাধারণ সম্পাদক ও ৯টি ওয়ার্ডের সভাপতি-সাধারণ সম্পাদকদের নিয়ে এক সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত ছিলেন মনোনয়ন প্রত্যাশি ৪ জন প্রার্থী তমজ্জুল আলী তোতা মিয়া, আবুল কাশেম সেবুল, ওজিউর রহমান ছানা, আব্দুল মন্নান।
এসময় মনোনয়ন প্রত্যাশি তিন প্রার্থী তমজ্জুল আলী তোতা মিয়াকে সমর্থন করলে এবারের ইউপি নির্বাচনে নৌকার একক প্রার্থী মনোনীত হন তমজ্জুল আলী তোতা মিয়া। 

 

#চলনবিলের আলো / আপন

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।