শুক্রবার , ৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৩শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ১৮ই শাবান, ১৪৪৭ হিজরি

সাপাহারে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ

প্রকাশিত হয়েছে- সোমবার, ৮ নভেম্বর, ২০২১
কৃষকবান্ধব বর্তমান সরকার কৃষির উন্নয়নে বিভিন্ন প্রণোদনা দিয়ে যাচ্ছে। পাশাপাশি এদেশের কৃষকের অক্লান্ত পরিশ্রম আমাদের খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হতে সাহায্য করছে। কৃষক উৎপাদন করবে নিজের জন্যে দেশের চাহিদা পূরণ হবে তাহলে দেশের চাহিদা মিটিয়ে  ঘাটতি পূরণ হবে আর সেই ব্যবস্থা করে যাচ্ছেন  জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা শেখ হাসিনা
৮ নভেম্বর  সোমবার দুপুরে সাপাহার উপজেলা প্রশাসন আয়োজিত উপজেলা চত্বরে  ২০২১-২২ অর্থ বছরে রবি মৌসুমে কৃষি প্রনোদনা কর্মসূচির মাধ্যমে গম,ভূট্টা,সরিষা,সূর্যমুখী,মসুর,খেসারি,চিনাবাদাম,মুগ ও পেঁয়াজ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের উদ্বোধনকালে এসব কথা বলেন তিনি।
বীর মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র মজুমদার আরও  বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান চেয়েছিলেন ক্ষুধামুক্ত বাংলাদেশ। তাঁরই সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ক্ষুধামুক্তির লক্ষে কৃষি ও খাদ্য মন্ত্রণালয় নিরলস কাজ করছে।
 উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্যাহ আল মামুন’র সভাপতিত্বে বিশেষ  অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব শাহজাহান হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান আবদুর রশিদ, মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস সরকার,অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার মুজিবুর রহমান, প্রাণিসম্পদ অফিসার আশীষ কুমার দেবনাথ, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার ওমর আলী মোল্লা, মাধ্যমিক শিক্ষা অফিসার শামসুল কবির, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুর রহমান,  জেলা পরিষদের সদস্য মন্মত সাহা, বিশিষ্ট সমাজসেবক নুরুল হক মাস্টার প্রমুখ । এসময় উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মনিরুজ্জামান টকি এর পরিচালনায় উপজেলার  বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ ইউপি চেয়ারম্যানগন উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপি, ৩হাজার ৮ শত ৮০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে ৩৬২৮০ কেজি বীজ, ৪০ হাজার ৮০০ শত কেজি ডিএপি ও ৩৭ হাজার ৫০ কেজি এমপিও সার বিনামূল্যে  বিতরণের শুভ উদ্বোধন করেন।

 

 

#চলনবিলের আলো / আপন

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।