শুক্রবার , ৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৩শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ১৮ই শাবান, ১৪৪৭ হিজরি

নান্দাইলে মাদ্রাসা চলাকালীন শ্রেণিকক্ষে ছাত্রছাত্রীদের উপর বহিরাগতদের হামলার প্রতিবাদে মানবন্ধনব ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত 

প্রকাশিত হয়েছে- সোমবার, ৮ নভেম্বর, ২০২১
ময়মনসিংহের নান্দাইল উপজেলার নিভিয়াঘাটা ফাজিল মাদ্রাসার দশম শ্রেণীর ছাত্র-ছাত্রীদের উপর বহিরাগতদের হামলার প্রতিবাদে সোমবার (৮ই নভেম্বর) মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। মাদ্রাসার প্রায় ৫ শতাধিক ছাত্র-ছাত্রী নিজেদের নিরাপত্তা চেয়ে এবং হামলাকারীদের দৃষ্টান্তমুলক শাস্তির দাবীতে এই মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করে। সকাল ১১টার দিকে মাদ্রাসা চত্বর থেকে ছাত্রছাত্রীরা এক বিক্ষোভ মিছিল বের করে স্থানীয় বঙ্গবাজার প্রদক্ষিন শেষে মাদ্রাসার সামনে শান্তিপুর্ণ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ যোগদান করে। প্রতিবাদ সমাবেশে ছাত্রছাত্রীরা মাদ্রাসার বর্তমান গর্ভণিং বডির এক সদস্যের পদ ত্যাগ দাবী করে। এছাড়া ছাত্র-ছাত্রীরা আরও জানায় যে, উক্ত গর্ভনিং বডির সদস্যের উস্কানীতেই বহিরাগত ব্যক্তি মোনায়েম, পলাশ, সিরাজুল ও নজরুল সহ অজ্ঞাত ১৪/১৫জন যুবক মাদ্রাসা চলাকালীন শ্রেণীকক্ষে ঢুকে ছাত্র-ছাত্রীদের উপর অতর্কিত হামলা চালিয়েছে। এতে মাদ্রাসার দাখিল শ্রেণীর ছাত্রী ইয়াহিয়া, শফিকুল ইসলাম, ৯ম শ্রেণীর ছাত্র আবু জাহেদ গুরুতর আহত হলে তাদেরকে নান্দাইল হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। এছাড়া এই হামলার ঘটনায় মাদ্রাসার ছাত্রী সাদিয়াতুল জান্নাহ, সাওদা আক্তার, মাদ্রাসার দপ্তরী হুমায়ূন সহ আরো অনেকেই আহত হয়েছে। মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন অত্র মাদ্রাসা ছাত্রলীগের প্রস্তাবিত সভাপতি মিজানুর রহমান, সাংগঠনিক স্মপাদক ফয়সাল আহম্মেদ শান্ত, দাখিল পরীক্ষার্থী শফিকুল ইসলাম, ছাত্রী সাহিদা, সাদিয়া আক্তার সহ অনেকেই। বক্তারা বহিরাগত দূস্কৃতিকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানিয়েছেন। এ বিষয়ে নিভিয়াঘাটা ফাজিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্য আব্দুর রহিম সাহেব ঘটনার সত্যতা নিশ্চিত করে বিচার দাবী করেছেন। 

 

#চলনবিলের আলো / আপন

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।