শুক্রবার , ৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৩শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ১৮ই শাবান, ১৪৪৭ হিজরি

ঝালকাঠিতে ছোট ভাই’র বউয়ের দায়ের কোপে ননদ আহত হয়ে হাসপাতালে ভর্তি

প্রকাশিত হয়েছে- সোমবার, ৮ নভেম্বর, ২০২১
ঝালকাঠিতে ছোট ভাইয়ের বউ’র দায়ের কোপ ননদ আহত হয়ে ঝালকাঠি সদর হাসপাতালে ভর্তি। ভুক্তভোগী ও এলাকার সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার  দুপুরের দিকে পারিবারিক দ্বদ্বের জেরে ঝালকাঠি সদর উপজেলার গুয়াটন গ্রামের শেখেরহাট ইউনিয়নের ফাহাদ তালুকদারের স্ত্রী পারভীন বেগম (শ্বশুড়ালয়ে) তার ৮৫ বছরের বয়োবৃদ্ধ শাশুড়ী হালিমা বেগমকে কিলগুশি মারলে তিনি ঘটনা স্থলে বেহুশ হয়ে পড়েন এবং ননদ মমতাজ বেগমকে নিজ বাড়িতে বসে খুন করার উদ্দেশ্যে বাংলা দা দিয়ে কুপিয়ে মাথায় মারাত্মক রক্তাক্ত জখম করে। গুরুতর আহত হয়ে ঝালকাঠি সদর হাসপাতালে ভর্তি হয়েছেন মমতাজ বেগম। তার মাথায় ৩/৪টি সেলাই দেয়া হয়েছে। আহত শাশুড়ী হালিমা বেগমকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়িতে প্রেরণ করা হয় এবং মমতাজ বেগম ঝালকাঠি সদর হাসপাতালের ডাঃ দ্বীন মোহাম্মদ এর অধীনে চিকিৎসাধীন আছেন। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।
রবিবার সন্ধ্যা সাড়ে ৬টায় অভিযুক্ত পারভীন বেগমের ০১৫১৫৬৭৫৮০৬ নম্বরের মুঠোফোনে একাধিকবার  কল করলে তিনি ফোন রিসিভ করেননি।
মমতাজ বেগম জানান, “পারভীন বেগম আমাকে খুন করার উদ্দেশ্যে অতর্কিত হামলা করে বাংলা দা দিয়ে কুপিয়ে আহত করে। ইতিপূর্বে আমাকে ও আমার পরিবারের উপর একাধিক বার  হামলা করে।” 

 

#চলনবিলের আলো / আপন


সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।