শুক্রবার , ৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৩শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ১৮ই শাবান, ১৪৪৭ হিজরি

জেন্ডার ভিত্তিক সহিংসতা মোকাবেলায় মিডিয়া পার্সনদের ভূমিকা শীর্ষক এ্যাডভোকেসি সভা

প্রকাশিত হয়েছে- রবিবার, ৭ নভেম্বর, ২০২১

রবিবার ০৭ নভেম্বর ২০২১ আভাস ও কোয়ালিশন মেম্বারদের আয়োজনে ইউএনডিপি এর অর্থায়নে বরিশাল  আভাস প্রশিক্ষণ কক্ষে জেন্ডার ভিত্তিক সহিংসতা মোকাবেলায় মিডিয়া পার্সনদের ভূমিকা শীর্ষক এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন বরিশাল সাংবাদিক ইউনিয়নের সভাপতি  স্বপন খন্দকার। বিশেষ অতিথি ছিলেন  সিনিয়র সাংবাদিক এস মিজানুল ইসলাম(দৈনিক ইত্তেফাক), গৌরনদী উপজেলা প্রেসক্লাব সভাপতি খোকন আহম্মেদ হীরা, আগৈলঝাড়ার সাংবাদিক জনাব প্রবীর বিশ্বাস ননী(বনিক বার্তা), হিজলার মোঃ মোস্তফা কামাল (দৈনিক আলোকিত ভোর) বানারীপাড়ার মোঃ ইলিয়াস শেখ (দৈনিক খবর পত্র) বাকেরগঞ্জের রবিউল ইসলাম (দৈনিক আমাদের বরিশাল ), বানারীপাড়ার মোঃ রুবেল বেপারী(দৈনিক বরিশালের আজকাল ) প্রমূখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আভাস এর ভারপ্রাপ্ত নির্বাহী পরিচালক সঞ্জয় বিশ্বাস। সভা সঞ্চালনা  করেন আভাস এর পরিচালক (কর্মসূচি) এস.এম সিরাজুল ইসলাম। সভায়  উপস্থিত ছিলেন বরিশাল সদর, আগৈলঝাড়া, গৌরনদী, বানারীপাড়া, হিজলা ও বাকেরগঞ্জ উপজেলা পর্যায়ের ৩০ জন সাংবাদিক এবং আভাস অর্থ ও প্রশাসন পরিচালক জনাব মোঃ আতিক হাসান, আভাস প্রজেক্ট অফিসার  নাসরিন খানম  মোঃ আলি আহসান প্রমূখ।সভায় জেন্ডার ভিত্তিক সহিংসতা মোকাবেলায় সাংবাদিকদের ভূমিকা ও করনীয় বিষয়ে আলোচনা করা হয়। আলোচনায় নারীর প্রতি সহিংসতা এবং বাল্যবিবাহের কুফল এবং শাস্তি বিষয়ক পর্যবেক্ষণ ও অনুসন্ধানী সংবাদ  প্রচারের মাধ্যমে মানুষকে সচেতন করবেন বলে  সবাই একমত প্রকাশ  করেন।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।