খাগড়াছড়ির রামগড়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করেছে উপজেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠন। রবিবার (৭ নভেম্বর) বিকেল ৩টায় উপজেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
রামগড় উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মুহাম্মদ ইলিয়াছের সঞ্চালনায় আলোচনা সভায় সভাপতিত্ব করেন খাগড়াছড়ি জেলা বিএনপির সহ সভাপতি মোজাম্মেল হোসেন চৌধুরী।আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্মসম্পাদক শহীদুল ইসলাম ভূইয়া ফরহাদ।এসময় আরো উপস্থিত ছিলেন রামগড় উপজেলা বিএনপির সহসভাপতি মজিবুল হক মজু,পৌর বিএনপির সিনিয়র সহ সভাপতি মোতাহের হোসেন মিলন,রামগড় উপজেলা যুবদলের সাবেক সভাপতি মোঃ শাহজাহান ভূঁইয়া,পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম,জেলা স্বেচ্ছাসেবক দলের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মোঃ শাহ আলম,পৌর ছাত্রদলের আহ্বায়ক আব্দুর রহিম বিশাল সহ প্রমুখ।
এসময় বক্তারা খাগড়াছড়ি বিএনপিতে চলমান বিভাজনের সমালোচনা করেন।৭ ই নভেম্বরের বিপ্লব ও সংহতি দিবসের চেতনায় উজ্জীবিত হয়ে সবাইকে দল ও দেশের স্বার্থে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান করেন।