শুক্রবার , ৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৩শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ১৮ই শাবান, ১৪৪৭ হিজরি

ঝালকাঠিতে নানা আয়োজনে ৫০তম জাতীয় সমবায় দিবস পালিত

প্রকাশিত হয়েছে- শনিবার, ৬ নভেম্বর, ২০২১

‘বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে ঝালকাঠিতে ৫০তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে শনিবার সকাল ১০ টায় সদর উপজেলা পরিষদে চত্বরে জাতীয় এবং সমাবায় পতাকা উত্তলোন করা হয়। উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে (ভার্চুয়ালি) প্রধান অতিথি ছিলেন আমির হোসেন আমু এমপি।
এসময় তিনি বলেন, জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রহমান দেশ স্বাধীনের পর পরই সমবায় ভিত্তিতে মিল কারখানা চালুর উদ্যোগ নেন। সমবয়ের ভিত্তিতে দেশকে এগিয়ে নেয়ার লক্ষে সমবায় সেক্টরকে শক্তিশালি করার প্রক্রিয়া তিনিই গঠন করেছিলেন।
জেলা প্রশাসক মোঃ জোহর আলী’র সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগ সভাপতি সরদার মোঃ শাহ আলম, জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির, উপজেলা পরিষদ চেয়ারম্যান খান আরিফুর রহমান, জেলা সমবায় কর্মকর্তা আমিনুল ইসলামসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেট্রনিকস মিডিয়ার সাংবাদিক বৃন্দ।
জেলায় ২০ সমাবয় সমিতিকে ২০ লক্ষ টাকা অনুদান এবং কৃষি ও ঋণ সেক্টরে অবদান রাখা শ্রেষ্ঠ ৪টি সমবায় সমিতিকে ক্রেষ্ট প্রদান করা হয়েছে।

 

 

#চলনবিলের আলো / আপন

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।