শুক্রবার , ৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৩শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ১৮ই শাবান, ১৪৪৭ হিজরি

গোপালপুরে গণঅধিকার পরিষদের র‌্যালি ও সমাবেশ

প্রকাশিত হয়েছে- শনিবার, ৬ নভেম্বর, ২০২১
বাংলাদেশ গণঅধিকার পরিষদের আত্মপ্রকাশ ও টাঙ্গাইলের কৃতিসন্তান সদ্যকারামুক্ত নেতা শাকিল উজ্জামানকে পরিষদের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির যুগ্ম আহব্বায়ক নির্বাচিত করায় গোপালপুরে কেন্দ্রীয় নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়ে আনন্দ র‌্যালি ও সমাবেশ করা হয়েছে। শনিবার দুপুরে উপজেলার হেমনগর গ্রামীণ ব্যাংক মোড় থেকে শুরু হয়ে র‌্যালিটি প্রধান প্রধান সড়ক পদক্ষিণ করে। পরে সমাবেশে টাঙ্গাইল জেলা ছাত্র অধিকার পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক সজীব হোসেনের সভাপতিত্বে বক্তব্য দেন, নবনির্বাচিত যুগ্ম আহবায়ক শাকিল উজ্জামান, কার্যকরী সদস্য মাহফুজুর রহমান শাওন, জেলা যুব অধিকার সদস্য শামিমুর রহমান, জেলা যুগ্ম আহব্বায়ক মশিউর রহমান, জেলা ছাত্র অধিকার পরিষদের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক নবাব আলী, গোপালপুর উপজেলা শাখার সদস্য সচিব মো. রনি, যুগ্ম আহব্বায়ক নাছির হোসেন প্রমূখ।
এ সময় শাকিল উজ্জামান বলেন, আমি যখন আইনশৃঙ্খলা বাহিনীর দ্বারা গুমের স্বীকার হয়ে দীর্ঘ ৫ মাস জেলে ছিলাম। তখন আপনারাই আমার মুক্তির জন্য বার বার রাজপথে আন্দোলন করছেন। গণ মানুষের অধিকার আদায়ের জন্য অধিকার পরিষদ গঠিত হয়েছে। বাংলাদেশ গণ অধিকার পরিষদ রাজপথে দীর্ঘ আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে গড়া সংগঠন। বাংলাদেশ গণ অধিকার পরিষদের প্রতিটা কমিটি অন্যায়, অবিচার শোষণ, বৈষম্যের বিরুদ্ধে এক একটা খুটি হিসেবে কাজ করবে। 

 

#চলনবিলের আলো / আপন

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।