শুক্রবার , ৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৩শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ১৮ই শাবান, ১৪৪৭ হিজরি

বানারীপাড়ায় ৫০ তম জাতীয় সমবায় দিবসে আলোচনা সভা

প্রকাশিত হয়েছে- শনিবার, ৬ নভেম্বর, ২০২১

“বঙ্গবন্ধুর দর্শন,সমবায়ে উন্নয়ন” এই স্লোগানকে সামনে রেখে বরিশালের বানারীপাড়ায় ৫০ তম জাতীয় সমবায় দিবস উদযাপিত হয়েছে।৬নভেম্বর শনিবার সকাল ১০টায় উপজেলা চত্বরে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসটি পালিত হয় । বানারীপাড়া পৌরসভার বিভিন্ন চত্বর পরিদর্শন শেষে উপজেলা মিলনায়তনে নির্বাহী কর্মকর্তা রিপন কুমার সাহার সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন চাখার ইউপি চেয়ারম্যান সৈয়দ‌ মুজিবুল হক টুকু। এছাড়াও বক্তব্য রাখেন উপজেলা সমবায় কর্মকর্তা আফসানা শাখী, বানারীপাড়া উপজেলার নবনির্বাচিত সভাপতি আনিসুর রহমান মিলন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা দীপিকা রানী সেন , এনজিও পরিষদের সাধারণ সম্পাদক ও সিনিয়র সাংবাদিক এস মিজানুল ইসলাম, প্রেসক্লাবের সভাপতি রাহাত সুমন, উপজেলা বন কর্মকর্তা মোঃ তাহেরুল ইসলাম, তিতাস সঞ্চয় সমিতির পরিচালক জাকির হোসেন , ফিউচার মাল্টিপার্স সমিতির পরিচালক মিজানুর রহমান ও অন্যান্য সমিতির সদস্যরা । উপজেলা প্রশাসন,সমবায় বিভাগ ও সমবায়ীবৃন্দের আয়োজনে ও উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক জাহিদ হোসেনের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আব্দুল আউয়াল, বানারীপাড়া পৌরছাত্রলীগের সাধারণ সম্পাদক সজল চৌধুরী , পৌর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ফয়েজ আহমেদ শাওন , সাংবাদিক শুভ মোগল , সাংবাদিক মোঃ রুবেল প্রমূখ। অনুষ্ঠান শেষে সমবায় সমিতির বিভিন্ন সদস্যকে গাছের চারা বিতরণ করা হয়।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।