শুক্রবার , ৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৩শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ১৮ই শাবান, ১৪৪৭ হিজরি

আগৈলঝাড়ায় কমিউনিটি ক্লিনিকে ৪হাজার ৬শ জনকে করোনার টিকা প্রদান

প্রকাশিত হয়েছে- শনিবার, ৬ নভেম্বর, ২০২১

বরিশালের আগৈলঝাড়ায় ৫টি ইউনিয়নের ১৫টি কমিউনিটি ক্লিনিকে ৪ হাজার ৬শ জনকে করোনা ভ্যাক্সিনের টিকা প্রদান করা হয়েছে।
শনিবার সকাল থেকে উপজেলার ৫টি ইউনিয়নের ১৪টি কমিউনিটি ক্লিনিকের প্রতিটিতে ৩শ জন ও ১টি কমিউনিটি ক্লিনিকে ৪শ জনসহ মোট ৪ হাজার ৬শ জনকে করোনা ভ্যাক্সিনের টিকা প্রদান করা হয়েছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, করোনার টিকা ব্যবস্থাপনা কমিটির উদ্যোগে উপজেলার ২২টি কমিউনিটি ক্লিনিকের মধ্যে ১৫টি কমিউনিটি ক্লিনিকে করোনা ভ্যাক্সসিনের টিকা প্রদান কার্যাক্রম শুরু করা হয়। প্রতিটি ক্লিনিকে ৫ থেকে ১২ নভেম্বরের মধ্যে গড়ে ৩শ জনকে টিকা দেওয়ার ল¶্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
টিকা প্রদানের জন্য কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডারদের (সিএইচসিপি) তথ্যপ্রযুক্তি বিষয়ে প্রয়োজনীয় প্রশি¶ণ দেয়া হয়েছে।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. বখতিয়ার আল মামুন জানান, প্রত্যেক সিএইচসিপি ল্যাপটপ বা ট্যাব ব্যবহারের মাধ্যমে করোনার টিকা রেজিষ্টেশন নিশ্চিত করতে পারবে। এছাড়া সিএইচসিপিদের কাছে এলাকার মানুষের সকল তথ্য আছে। তাঁরা করোনার টিকার নিবন্ধনের জন্য এলাকার মানুষকে সহায়তা করবে এবং সপ্তাহের ছয় দিন টিকা কার্যক্রম অব্যাহত থাকবে।
কমিউনিটি ক্লিনিকে টিকা দেওয়ার পাশাপাশি করোনার টিকার সাধারণ কেন্দ্রগুলোতে টিকাদান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

 

 

#চলনবিলের আলো / আপন

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।