শুক্রবার , ৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৩শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ১৮ই শাবান, ১৪৪৭ হিজরি

নান্দাইলে ৫০তম জাতীয় সমবায় দিবস পালিত

প্রকাশিত হয়েছে- শনিবার, ৬ নভেম্বর, ২০২১
ময়মনসিংহের নান্দাইল উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে শনিবার (৬ই নভেম্বর) ৫০তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। “বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ের উন্নয়ন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় সমবায় পতাকা উত্তোলন, বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আবুল মনসুরের সভাপতিত্বে উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন সংসদ সদস্য আলহাজ্ব মো. আনোয়ারুল আবেদীন খান তুহিন। এছাড়া বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন নান্দাইল বিআরডিবি’র সাবেক চেয়ারম্যান এনামুল হক বাবুল, সাবেক ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম রেণু, সাংবাদিক আলম ফরাজী, সমবায়ী শওকত আলী, নান্দাইল উপজেলা সমবায় কর্মকর্তা আরব আলী প্রমুখ। আলোচনা সভায় প্রধান অতিথি সংসদ সদস্য, নান্দাইলে সমবায়ীদের প্রতিটি সমিতি সঠিকভাবে পরিচালনা করার আহব্বান জানান এবং আগামী একমাসের মধ্যে নান্দাইল উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিঃ বিআরডিবি কার্যকরী কমিটি গঠন সংক্রান্ত জটিলতা নিরসন করবেন বলে উল্লেখ করেন। 

 

#চলনবিলের আলো / আপন

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।