শুক্রবার , ৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৩শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ১৮ই শাবান, ১৪৪৭ হিজরি

আগৈলঝাড়ায় সুষ্ঠ নির্বাচন অনুষ্ঠান করতে প্রার্থীদের নিয়ে বিশেষ সভা অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে- শনিবার, ৬ নভেম্বর, ২০২১

আগৈলঝাড়ায় অবাধ সুষ্ঠ নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের লক্ষে আওয়ামী লীগ ও রতœপুর ইউনিয়ন পরিষদের উদ্যোগে ওই ইউনিয়নের সাধারণ ও সংরক্ষিত সদস্য পদের সকল প্রতিদ্বন্দি প্রার্থীদের নিয়ে বিশেষ মতবিনিময় সভা শনিবার সকালে ইউনিয়ন পরিষদ চত্তরে অনুষ্ঠিত হয়েছে।
বিনা প্রতিদ্বন্দিতায় নবনির্বাচিত চেয়ারম্যান গোলাম মোস্তফা সরদারের সভাপতিত্বে প্রার্থীদের সাথে অবাধ ও সুষ্ঠ নির্বাচন অনুষ্ঠানের বিশেষ মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আবু সালেহ মো. লিটন।
সভায় দলের অভিভাবক মন্ত্রী মর্যাদায় পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়ন ও পরিবীক্ষণ কমিটির আহŸায়, বরিশাল জেলা আওয়ামী লীগ সভাপতি আলহাজ¦ আবুল হাসানাত আবদুল্লাহ -এমপি’র নির্দেশনা অনুযায়ি সুষ্ঠ ও অবাধ নির্বাচন অনুষ্ঠানের বিভিন্ন দিক নির্দেশনা মুলক বার্তা পৌছে দেন তিনি।
এসময় আওয়ামী লীগ নেতা কর্মীদের কোন প্রার্থীর পক্ষে বা বিপক্ষে প্রচার প্রচারনায় অংশ না নেয়ার জন্য কঠোর হুশিয়ারি উচ্চারণ করেন আ’লীগ নেতা আবু সালেহ মো. লিটন।
সভায় অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগ নেতা ফরহাদ তালুকদার, বাগধা ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম বাবুল, মুক্তিযোদ্ধা ফারুক ভূঁইয়া, ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সৈয়দ আশ্রাফ আলী, স্থানীয় আওয়ামী লীগ নেতা আওলাদ কাজি, রিয়াজ কাজি, নান্না শরীফ, নাসির তালুকদার,।
সভায় ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগ নেতৃবৃন্দ ছাড়াও প্রতিদ্বন্দী প্রার্থীরা উপস্থিত ছিলেন।

 

 

#চলনবিলের আলো / আপন

 

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।