শুক্রবার , ৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৩শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ১৮ই শাবান, ১৪৪৭ হিজরি

আগৈলঝাড়ায় ৫০তম জাতীয় সমবায় দিবস পালিত

প্রকাশিত হয়েছে- শনিবার, ৬ নভেম্বর, ২০২১

বরিশালের আগৈলঝাড়ায় বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে ৫০তম জাতীয় সমবায় দিবস উদযাপন করা হয়েছে।‘‘বঙ্গবন্ধুর দর্শণ, সমবায়ের উন্নয়ন” এই শ্লোগানকে সামনে রেখে উপজেলা প্রশাসন ও সমবায় অধিদপ্তরের আয়োজনে শনিবার সকাল সাড়ে দশটায় জাতীয় সংগীত পরিবেশনের মধ্যদিয়ে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন শেষে উপজেলার শহীদ সুকান্ত আবদুল্লাহ হল রুমে স্বাস্থ্যবিধি মেনে উপজেলা নির্বাহী অফিসার মো. আবুল হাশেম এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত।
উপজেলা সমবায় কর্মকর্তা কামরুজ্জামান এর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান মলিনা রানী রায়, রফিকুল ইসলাম তালুকদার, বিআরডিবি চেয়ারম্যান বিউটি হক, নারী নেত্রী এলিনা জাহিন।
সভায় সমবায় কর্মকর্তা কামরুজ্জামান জানান, সমবায় সমিতির আওতায় উপজেলায় ২৫হাজার সদস্য রয়েছে এর মধ্যে ৭০ভাগ সদস্যই নারী। এ সকল সমতির মুলধন ১শ কোটি টাকার উপরে, সদস্যদের মধ্যে ঋণ বিতরণ করা হয়েছে ৫ কোটি ৯৭লাখ ৫০হাজার টাকা।
সভায় অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন সমবায়ী বীর মুক্তিযোদ্ধা এমএ ফয়েজ, এসকে সেকেন্দার, মুক্তিযোদ্ধা সন্তান আবদুল্লাহ লিটন, রুবেল মুনসী, আলো রানী মিস্ত্রীসহ প্রমুখ।

 

 

#চলনবিলের আলো / আপন

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।