ঠাকুরগাঁওয়ের রুহিয়া থানাধীন ২১নং ঢোলারহাট মাধবপুর মাহালিয়াহাটে শীতার্ত দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে। ৪নভেম্বর বৃহস্পতিবার রাত ৯টায় মাধবপুর মাহালিয়া হাট শ্রী শ্রী কালী মন্দির এর উদ্যোগে কম্বল বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সীমান্ত কুমার নির্মল বর্মন, ইউনিয়ন আ’লীগের সভাপতি অজিত কুমার রায়, ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক লুৎফর রহমান,প্রধান শিক্ষক ব্যারিষ্টার জমির উদ্দিন সরকার উচ্চ বিদ্যালয় আব্দুল জব্বার, সহকারী প্রধান শিক্ষক ফেলান পুর রেনেসাঁ উচ্চ বিদ্যালয় অর্জুন কুমার সিংহ প্রমুখ।
#চলনবিলের আলো / আপন