শুক্রবার , ৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৩শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ১৮ই শাবান, ১৪৪৭ হিজরি

একদন্তে ইউনিয়নে নৌকার মাঝি হিসেবে দেখতে ইউনুস বাহাদুর

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ৪ নভেম্বর, ২০২১

পাবনার আটঘরিয়া উপজেলার একদন্ত ইউনিয়নে বিভিন্ন হাটবাজরে ও চায়ের দোকানে সর্বত্র আডডা সর্বক্ষনিক নির্বাচনি আমেজ বিরাজ করছে। এবার কে হবেন নৌকা মাঝি তা নিয়ে প্রশ্ন একদন্তবাসির। তাই আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে বইছে নির্বাচনি হাওয়া। এই নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে দোয়া ও সর্মথন প্রত্যাশি আওয়ামী লীগ পরিবারের প্রিয় মুখ একদন্ত ইউনিয়ন আওয়ামী লীগের বর্তমানে সহ-সভাপতি মোঃ ইউনুস বাহাদুর। নৌকার মাঝি হিসেবে ইউনুস বাহাদুরকে দেখতে চান একদন্ত ইউনিয়নের রাজনৈতিক মহল ও সকল শ্রেনী পেশার মানুষ।

একটি ঘনিষ্ট সূত্রে বলছে, নৌকা প্রতিক যিনি নিয়ে আসতে পারবেন তিনিই এবার নির্বাচিত হবেন। তবে এবছরের সমীকরনটা ভিন্ন বলে মনে করছেন তারা। সক্রিয় আওয়ামী লীগ রাজনীতি করেন অন্তত এমন প্রার্থীর সংখ্যাধিক লক্ষ্য করা যাচ্ছে। অবশ্যই অনেকেই বলছেন, জীবন বৃত্তান্ত রাজণীতির মাঠে সবার চেয়ে এগিয়ে আছেন একদন্ত ইউনিয়ন আওয়ামী লীগের বর্তমানে সহ-সভাপতি মোঃ ইউনুছ বাহাদুর। রাজনেতিক ভাবে নৌকা পাওয়ার নিয়ে তিনি অনেক এগিয়েও রয়েছেন।

এদিকে বর্তমান সহ-সভাপতি ইউনুস বাহাদুর ব্যাপক আলোচনা ও জনপ্রিয়তার র্শীষে রয়েছেন বলে এলাকার সাধারন ভোটররা বলছেন। ইউনুস বাহাদুর রাজনৈতিক মহল ও সকল শ্রেনী পেশার মানুষের কাছে অত্যান্ত একটি জনপ্রিয় নাম। তিনি খেটে খাওয়া ও সুবিধাবঞ্চিত মানুষের দুঃখ ও দুর্শশার কথা মনোযোগ দিয়ে শোনেন এবং নিজ তহবিল থেকে প্রয়োজনিয় সাহায্য দিয়ে গরীব দুখি মানুষের পাশে দাঁড়ানোর সর্বোচ্চ চেষ্টা করেন। করোনার সময়ে অসহায় মানুষের পাশে সাহায্য সহযোগিতা করেছেন তিনি।

সাংবাদিকদের সাখে আলাপকালে ইউনুস বাহাদুর জানান, দীর্ঘদিন মানুষের সেবার জন্য রাজনীতি করছি। মানবতার মা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনার আর্শিবাদে রাজনৈতিক ভাবে আমি একটি অবস্থানে আছি। সংগঠন যতি আমাকে যোগ্য মনে করেন তবে আমি প্রতিক পাবো ইনশায়াল্লাহ।

তিনি আরও বলেন, আমি বিশ^াস করি আমার নেত্রী দেশরতœ শেখ হাসিনা আমাকে নৌকা প্রতিক দিলে আমার ইউনিয়নের মানুষের ভাগ্যোন্নয়নের অবদান রাখতে সক্ষম হবো। আর সেই অনুভূতি থেকেই জনগনের স্বপ্ন পুরুনের লক্ষ্যে একদন্ত ইউনিয়নের চেয়ারম্যান পদে নির্বাচন করতে আগ্রহ প্রকাশ করছি। তিনি আদর্শ সমাজ গঠনের নিজেকে নিয়োজিত রাখার প্রতিশ্রুতি দেন। সেই সাথে একদন্ত ইউনিয়নের নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে সকলের দোয়া ও সমর্থন কামনা করেন।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।