বানারীপাড়া ২য় পর্যায়ে ইউনিয়ন পরিষদ নির্বাচন ২০২১ উপলক্ষে সৈয়দকাঠী ইউনিয়নের সকল পদের প্রতিদ্বন্দী প্রার্থীগনকে নিয়ে আচরন বিধি ও আইন শৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রকিবুর রহমান খান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র সহকারী পুলিশ সুপার আবু জাফর রহমতুল্লাহ উজিরপুর সার্কেল, বরিশাল জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ নুরুল আলম। বানারীপাড়া উপজেলা নির্বাহী অফিসার রিপন কুমার সাহার সভাপতিত্বে আরো বক্তৃতা করেন বানারীপাড়া উপজেলা নির্বাচন অফিসার ও সৈয়দকাঠী ইউনিয়ন পরিষদ নির্বাচন ২০২১ রির্টানিং অফিসার মোঃ মনিরুজ্জামান। উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি সানজিদা রিক্তা, বানারীপাড়া থানার অফিসার ইনচার্জ মোঃ হেলাল উদ্দিন, আনসার ভিডিপি কর্মকর্তা হাবিবুর রহমান। ১১ নভেম্বর সৈয়দকাঠী ইউনিয়নের নির্বাচন। মোট ভোটার সংখ্যা ২০ হাজার ২৯৩ জন।
শুক্রবার , ৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৩শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ১৮ই শাবান, ১৪৪৭ হিজরি
বানারীপাড়ায় সকল প্রার্থীগনের সাথে আচরন বিধি ও আইন শৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময়
প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ৪ নভেম্বর, ২০২১